সহি বুখারী- ভলুম ৫, বই নম্বর ৫৯, হাদিস নম্বর ৫৪৮: ইবনে ওমর হইতে বর্ণিত: - অনুবাদ, টাইটেল, [**] ও নম্বর যোগ - লেখক। »৯» খায়বারের জনপদবাসীদের পরাস্ত করার পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কী রকরিয়ায় 'খায়বারে লুষ্ঠিত সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ' নিজে গ্রহণ করেছিলেন ও তাঁর অনুসারীদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, তা আদি উৎসে মুহাম্মদ ইবনে ইশাক, আল-ওয়াকিদি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদের ওপরে বর্ণিত বর্ণনায় অত্যন্ত স্পষ্ট। আল-নাটা ও আল-শিইখ অঞ্চলে লুণ্ঠিত লুটের মালের ভাগাভাগি বিষয়ে যে-অস্পষ্টতা আমরা আগের পর্বটিতে (পর্ব: ১৪৮) প্রত্যক্ষ করেছিলাম, তার ব্যাখ্যাও আমরা আল-ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় খুঁজে পাই। তাঁর এই বিস্তারিত বর্ণনায় যা স্পষ্ট, তা হলো, মুহাম্মদ খায়বারের আল-নাটা, আল-শিইক ও আল-কাতিবা অঞ্চল থেকে লুষ্ঠিত সমস্ত সম্পদ একত্র করার পর তা মোট 'পাঁচটি ভাগে' ভাগ করেন। অতঃপর সেখান থেকে তিনি এক ভাগ "আল্লাহ্র জন্য" নির্ধারণ করে প্রথমেই সংরক্ষিত রাখেন। "কে সেই মুহাম্মদের “আল্লাহ, যার জন্য মুহাম্মদ লুটের মালের হিস্যা নির্ধারণ করে রেখেছিলেন?” - তার আলোচনা "কুরান কার বাণী (পর্ব: ১৪)?" পর্বে করা হয়েছে। অতঃপর, 'আল্লাহর জন্য' সংরক্ষিত এই ভাগটি মুহাম্মদ নিজে হস্তগত করেন, "আল্লাহর নবীর” এক পঞ্চমাংশ অংশ (কুরান: ৮:৪১) হিসাবে । অতঃপর এই লুটের মালের উপার্জন তিনি তাঁর নিজের জন্য, তাঁর স্ত্রীদের জন্য ও তাঁর পরিবার সদস্যদের ভরণ- পোষণ ও সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় করেন। এ ছাড়াও তিনি এই লুটের মালের ৪২৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।