Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লার নবীর জন্য; অর্থাৎ, দেড় হাজার পরিমাপ বার্লি। সেখানে ছিল খেজুরের বিচি, সম্ভবতঃ যা থেকে সংগ্রহ করা হয়েছিল প্রায় এক হাজার পরিমাপ; যার অর্ধেক ছিল আল্লাহ্‌র নবীর জন্য। আল্লাহর নবী এই সমস্ত বার্লি, খেজুর ও খেজুরের বিচি থেকে মুসলমানদের দান করেন।'--.- [৯] [*] বানু নাদির (পর্ব: ৫২ ও ৭৫) গোত্র ও বানু কেইনুকা গোত্র উচ্ছেদের (পর্ব-৫১) মতই মুহাম্মদ খায়বারের ইহুদিদেরও ভিটে-মাটি থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন, তাঁরা রক্ষা পেয়েছিলেন এই শর্তে যে, তাঁরা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের গ্রাস করা “তাঁদেরই জমিতে ফল ও ফসল উৎপাদন” করে উৎপন্ন সেই ফল ও ফসলের অর্ধেকই (৫০ শতাংশ) তাঁদের ভূমির এই নব্য মালিকদের দিয়ে দেবেন। এ বিষয়ের বিস্তারিত আলোচনা "খায়বারে ইহুদিদের পরিণতি!" পর্বে করা হবে ।] মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনা: [2] 'অতঃপর আল্লাহর নবী আল-কাতিবার অংশ, যেটি ছিল খাস উপত্যকায়, তাঁর আত্মীয়- স্বজন, স্ত্রী ও অন্যান্য পুরুষ ও মহিলাদের মধ্যে বণ্টন করেন। তিনি তা প্রদান করেন তাঁর ৪২৩

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।