»»» আদি উৎসে আল-ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি, খায়বারের আল-নাটা ও আল-শিইক স্থানের লুষ্ঠিত সমস্ত সম্পদ মুহাম্মদ মোট পাঁচটি ভাগে ভাগ করেছিলেন। আল-ওয়াকিদির এই বিস্তারিত বর্ণনায় প্রতীয়মান হয় যে, এই পাঁচ ভাগের এক ভাগ তিনি "আল্লাহর নামে” রেখে দিয়েছিলেন, যা প্রথমেই রাখা হয়েছিলো সংরাক্ষত। আর বাকি চার ভাগের সম্পূর্ণ অংশের এক-পঞ্চমাংশ তিনি নিজে গ্রহণ করেছিলেন। বাকি চার-পঞ্চমাংশ তিনি তাঁর ১৪০০ অনুসারীদের মধ্যে এক বিশেষ নিয়মে ভাগ করে দিয়েছিলেন। প্রত্যেকটি অনুসারীদের জন্য নির্ধারিত ছিল এক অংশ, মোট ১৪০০ টি অংশ। তাঁর যে অনুসারীরা এই অভিযানে ঘোড়া পরিচালনা করেছিলেন, সেই ঘোড়ার জন্য তিনি তাঁদেরকে অতিরিক্ত আরও দুই অংশ হিস্যা প্রদান করেছিলেন। অর্থাৎ অশ্বারোহী অনুসারীদের জন্য নির্ধারিত ছিল তিন অংশ, আর পদাতিক অনুসারীদের জন্য নির্ধারিত ছিল এক অংশ। এই অভিযানে ২০০ টি ঘোড়ার অংশ নির্ধারণ করা হয়েছিল চারশতটি অংশ। সর্বমোট ১৮০০ টি অংশ। গড়ে প্রায় প্রতি ১০০ জন অনুসারীদের জন্য তিনি একজন করে নেতা নিযুক্ত করেছিলেন; সমস্ত সম্পদ মোট ১৮ ভাগে ভাগ করা হয়েছিল। নির্বাচিত সেই নেতারা তাঁদের ভাগটি গ্রহণ করেছিলেন। অতঃপর তা তারা তাদের অধীন প্রায় ১০০ জন অনুসারীদের মধ্যে বিলি-বন্টনের ব্যবস্থা করেছিলেন। স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রচারিত ও প্রতিষ্ঠিত 'ইসলাম' নামক মতবাদে অবিশ্বাসী জনপদের ওপর অতর্কিত আগ্রাসী আক্রমণে তাঁদেরকে হত্যা, জখম, বন্দী, দাস ও যৌনদাসী-করণ ও ভাগাভাগি, তাঁদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বন ও জনি পে নৈতিক ও ব্রা আহত এ বির বিস্তারিত আলোচনা "জিহাদ' এর ফজিলত (পর্ব ১৩৫)" পর্বে করা হয়েছে! 8১৪ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।