Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

দু'টি উটের বিনিময়ে খরিদ করেছিলেন। অতঃপর তিনি তাকে বলেছিলেন, "জেনে রাখো, তোমার কাছ থেকে যে জিনিস আমি গ্রহণ করেছি, তা তোমাকে দেয়া আমার জিনিসের চেয়ে উত্তম; আর তোমাকে আমি যা দিয়েছি, তার পরিমাণ তোমার কাছ থেকে আমি যা নিয়েছি, তার চেয়ে কম। যদি তুমি চাও, তবে তা নিতে পারো, আর না চাইলে তা তুমি রেখে দিতে পারো ।" গিফফারি লোকটি তা গ্রহণ করে। উমর ইবনে খাত্তাব [পর্ব: ১৩২] আল্লাহর নবীর হিস্যা থেকে একটি অংশ খরিদ করে। সে তা গ্রহণ করে তার সঙ্গের ১০০ জন সঙ্গীর মধ্য থেকে । সেটি ছিল আউস গোত্রের অংশ, উমর তা তার ভাগে না নেয়ার পূর্ব পর্যন্ত যে অংশটির নাম রাখা হয়েছিল আল-লাফিফ। মুহাম্মদ বিন মাসলামা [পর্ব: ৪৮] কয়েকটি অংশ আসলাম গোত্রের ভাগ থেকে খরিদ করে। যা বলা হয়েছে, আসলাম গোত্রের লোকদের সংখ্যা ছিল ৭০ জনের আশেপাশে, আর গিফফার গোত্রের লোকদের সংখ্যা ছিল প্রায় বিশ জন; একত্রে তাদের সংখ্যা ছিল এক শত জন। কেউ কেউ বলে যে আসলাম গোত্রের লোকদের সংখ্যা ছিল ১৭০ জন, আর গিফফার গোত্রের লোকদের সংখ্যা ছিল বিশ জনের আশে পাশে; যা ছিল দুই শত অংশ। প্রথম বিবৃতিটি আমাদের সঙ্গে নিশ্চিত করা হয়েছে ।'---- মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনা: [2] 'যে অনুসারীদের মধ্যে খায়বার বন্টন করে দেয়া হয়েছিল, তাদের অংশ ও ঘোড়ার অংশের মোট পরিমাণ ছিল ১৮০০; ১৪০০ ব্যক্তি ও ২০০টি ঘোড়া; প্রতি ১০০ জন মানুষ ও তাদের বিলি-বন্টনের জন্য ছিল একজন নেতা, অর্থাৎ ১৮ ব্লকে বন্টন কৃত হিস্যা। [3] ৪১১ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।