Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বেশি ঘোড়ার জন্য তিনি কোনো অংশ প্রদান করেননি । অন্যরা বলে যে, তিনি শুধু একটি ঘোড়ার জন্য অংশ প্রদান করেছিলেন। যা নিশ্চিত, তা হলো - তিনি একটি ঘোড়ার অংশ প্রদান করেছিলেন। অন্যরা বলে যে, খায়বার দিনে তিনি ঘোড়াদের আরব ঘোড়া ও সংকর জাতের ঘোড়া হিসাবে শ্রেণী বিভাগ করেন; অতঃপর তিনি আরব ঘোড়াদের জন্য অংশ নির্ধারণ করেন আর সংকর জাতের ঘোড়াদের উপেক্ষা করেন। কিছু লোক বলে: আল্লাহর নবীর সময় সংকর জাতের ঘোড়া ছিল না। উমর ইবনে খাত্তাবের শাসন আমলে তার ইরাক ও আল-শাম বিজয়ের পূর্ব পর্যন্ত তখন ছিল শুধু আরব ঘোড়া । যে ঘোড়াগুলো আল্লাহর নবীর অধীনে ছিল, তার একটি ঘোড়ার অংশ ছাড়া অন্য কোনো অংশ তিনি গ্রহণ করেছিলেন, এমন শোনা যায়নি। নাটায় আল্লাহর নবীর অংশ ছিল তিনটি: তাঁর ঘোড়ার জন্য দুই অংশ ও তাঁর নিজের জন্য এক অংশ। ঘোড়াটি ছিল আসিম বিন আদির কাছে। হিযাম বিন সা'দ বিন মুহায়েসা হইতে » ইশাক বিন আবদুল্লাহ বিন আবি ফারওয়া হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইবনে আবি সাবরা আমাকে বলেছেন, তিনি যা বলেছেন: সুয়ায়েদ বিন আল-নু'মান এক ঘোড়া নিয়ে রওনা হয়। রাত্রি বেলায় যখন সে খায়বারের বাড়ি-ঘরগুলো দেখতে পায়, সে তার ঘোড়া নিয়ে পড়ে যায়। ঘোড়াটি মারা যায় ও সুয়ায়েদের হাত যায় ভেঙ্গে । সে তার ক্যাম্প থেকে বের হয়ে বাইরে আসতে পারেনি, যতক্ষণে না আল্লাহর নবী খায়বার বিজয় করেন। আল্লাহর নবী তাকে তার ঘোড়ার অংশটি প্রদান করেন। তারা বলেছেন: অশ্বারোহী সৈন্যদলে ছিল দুই শত ঘোড়া; কিছু লোক বলে, তা ছিল তিন শত। আমাদের সঙ্গে দুই শত সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে। যায়েদ বিন থাবিত ছিল সেই লোক, যার দায়িত্ব ছিল মুসলমানদের সংখ্যা গণনা করা। অতঃপর তিনি ৪০৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।