ফারওয়া বিন আমর যা বলেছে: বিলক্ষণ আমি যা দেখেছি, তা হলো - লোকেরা আমাকে পেছনে ফেলে সেখানে দ্রুতগতিতে অগ্রসর হয় যতক্ষণে না দু'দিনে তা বিক্রি হয়ে যায়, যেখানে আমি ভেবেছিলাম যে, তা আমরা সম্পূর্ণ করতে পারবো না, এই কারণে যে তিনি এই অস্ত্রশস্ত্র ও পোশাক-পরিচ্ছদ থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী দান করেন। তিনি তাঁর আত্মীয়-স্বজনদের দান করেন পোশাক-পরিচ্ছদ, জপমালা ও বাসনকোসন। তিনি আবদুল মুস্তালিবের পরিবারের পুরুষ ও মহিলা সদস্যদের তা প্রদান করেন, আর তিনি তা দান করেন এতিম ও ভিক্ষুকদের। লুটের মালের সাথে তৌরাতের পা্ডুলিপিগুলোও জড়ো করা হয়। ইহুদিরা তা নেবার জন্য আসে ও তারা আল্লাহর নবীর সাথে এই বিষয়ে কথা বলে সনির্বন্ধ মিনতি জানায়, যেন সেগুলো তাদেরকে ফেরত দেয়া হয়। আল্লাহর নবীর ঘোষক উচ্চস্বরে ঘোষণা করেন: সুই-সুতা পর্যন্ত যেন ফেরত দেয়া হয়, কারণ অবশ্যই অতিরিক্ত গ্রহণকারীদের বিচারের দিনে লজ্জা, কলঙ্ক ও আগুনের সম্মুখীন করা হবে। ----- আল্লাহর নবী খায়বারে তিনটি অশ্ব পরিচালনা করেন; লিযায, আল-যারিব ও আল- সাকব। আল-যুবায়ের বিন আল-আওয়াম ও অশ্ব পরিচালনা করে। খিরাশ বিন আল- সিমমা পরিচালনা করে দু'টি অশ্ব। এবং আল্লাহর নবীর পুত্র ইবরাহিমের পালক পিতা আল-বারা বিন আউস বিন খালিদ বিন আল-জা'দ বিন আউফ (যাকে আরও বলা হতো আবু ইবরাহিম) পরিচালনা করে দু'টি অশ্ব; ও আবু আমর বিন আল-আনসারি পরিচালনা করে দুটি অশ্ব। সে বলেছে: যারা দু'টি অশ্ব পরিচালনা করেছিল, তাদের প্রত্যেককে আল্লাহর নবী পাঁচ অংশ প্রদান করেন। চারটি তার দুই ঘোড়ার জন্য ও একটি তার নিজের জন্য । দু'টির 8০৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।