১৪৮: খায়বার যুদ্ধ-১৯: লুটের মাল ভাগাভাগি - নাটা ও শিইখ অঞ্চল! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত বাইশ "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) খায়বারের জনপদবাসীদের তিলে তিলে সঞ্চিত গচ্ছিত স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পদ অমানুষিক নৃশংসতায় জোরপূর্বক লুণ্ঠন করার পর তা কীভাবে তাঁর অনুসারীদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন ও নিজে হস্তগত করেছিলেন, তার প্রাণবন্ত বর্ণনা ইসলামে নিবেদিতপ্রাণ মুসলিম এতিহাসিকরা লিপিবদ্ধ করে রেখেছেন; যা সর্বপ্রথম লেখা হয়েছে আজ থেকে ১২০০-১২৫০ বছরের ও অধিক পূর্বে, মুহাম্মদের মৃত্যু-পরবর্তী সবচেয়ে নিকটবর্তী সময়ে (পর্ব: ৪৪)! তাঁদের লেখা এই ইতিহাসগুলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মনস্তত্ব ও কর্মকাণ্ডের এতিহাসিক দলিল। ইসলামে নিবেদিতপ্রাণ সেই সব বিশিষ্ট মুসলিম এঁতিহাসিকদেরই প্রাণবন্ত বর্ণনার আলোকে খায়বারের নিরীহ জনপদবাসীদের খুন, জখম ও বন্দী করার পর কী প্রক্রিয়ায় মুহাম্মদ তাঁর অনুসারীদের মধ্যে সেই লুটের মালের হিস্যা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন (পর্ব: ১৪৬); কোন অনুসারীদের তিনি সেই মালের হিস্যা থেকে বঞ্চিত করে তা থেকে তাদেরকে তিনি শুধু উপহার সামগ্রী প্রদান করেছিলেন(পর্ব: ১৪৭); তার আলোচনা গত দু'টি পর্বে করা হয়েছে। অতঃপর মুহাম্মদ সেই লুগ্ঠিত সম্পদপ্ডলো নিজে গ্রহণ করেন ও তাঁর অন্যান্য অনুসারীদের মধ্যে বিলি-বন্টনের ব্যবস্থা করেন। ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।