আবদুল্লাহ বিন উনায়েস-এরও এক সন্তানের জন্ম হয়। তিনি মহিলাদের ও ছেলে সন্তানদের হিস্যা প্রদান করেন। কিছু লোক বলেছে: তিনি মহিলা ও শিশুদের উপহার প্রদান করেছিলেন, কারণ তিনি তাদেরকে জিহাদের জন্য উপযুক্ত লোক হিসাবে বিবেচনা করেননি। আল-হারিথ বিন আবদুল্লাহ বিন কাব হইতে » আবদুর রাহমান বিন আবদুল্লাহ বিন আবি সা'সা' হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইয়াকুব বিন মুহাম্মদ আমাকে বলেছেন, তিনি যা বলেছেন; আমি উম্মে উমারার গলায় কিছু লাল জপমালা দেখেছি, তাই আমি তাকে সেগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করি। সে যা বলেছিল, তা হলো, সাদ বিন মুয়াধ দুর্গের মাটির নিচে যে-জপমালাগুলো পুঁতে রাখা ছিল, মুসলমানরা তা হস্তগত করে। সেগুলো আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হয়, আর তিনি আদেশ করেন যে, সেগুলো যেন তাঁর সঙ্গের মহিলাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। সেগুলো গণনা করা হয়। আমরা ছিলাম বিশ জন মহিলা, তিনি এ জপমালাগুলো আমাদের মধ্যে বন্টন করে দেন। আর তিনি তাঁর লুটের মালের অংশ (বি) থেকে আমাদেরকে দেন উপহার, এভাবেই তিনি আমাকে ও আমার সঙ্গের মহিলাদের সেগুলো প্রদান করেন। আমি জিজ্ঞাসা করেছিলাম: পুরুষদের জন্য কয়টি অংশ ছিল? সে বলেছিল: আমার স্বামী ঘাষিয়া বিন আমর সাড়ে এগারো দিরহামের জিনিসপত্র বিক্রি করেছিলো ও সে আর কোনোকিছুর জন্য জিজ্ঞাসা করেনি। আমরা মনে করেছিলাম যে, এইগুলো ছিল অশ্বারোহীদের অংশ - সে ছিল অশ্বারোহী - আর সে আল-শিইখ' এর তিন অংশ ওসমানের শাসন আমলে 'ত্রিশ দিরহাম মূল্যে বিক্রয় করেছিলো ।'-..... - অনুবাদ, টাইটেল, [*ণ ও নম্বর যোগ - লেখক। 8০০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।