Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন ঘটনা প্রবাহের বর্ণনায় আমরা অতি সহজেই বুঝতে পারি যে, মুহাম্মাদ ও তাঁর অনুসারীরা ছিলেন সশস্ত্র! অন্যদিকে, আল-ওয়াকিদি ধু আল-হুলায়েফা ঘটনার বর্ণনায় যা উল্লেখ করেছেন তা হলো এই যে, ধু আল-হুলায়েফা নামক স্থানে পৌঁছার পর যখন উমর ইবনে খাত্তাব মুহাম্মদকে মজুদ অস্ত্রশস্ত্র ও ঘোড়াগুলো সঙ্গে নেয়ার পরামর্শ দেন, তখন মুহাম্মদ তাঁর সেই প্রস্তাবে রাজী হননি। আল-ওয়াকিদির প্রাসঙ্গিক বর্ণনা: 'তারা খাপের মধ্যে তলোয়ার ছাড়া অন্য কোনো অন্্শ্্র না নিয়েই রওনা হোন। তাঁর অনুসারীদের এক দল লোক কুরবানির পশুদের পরিচালনা করে। -তারা সেগুলোকে ধু আল-হুলায়েফা নামক স্থানে তাঁর যাত্রা বিরতি পর্যন্ত নিয়ে আসে । -উমর ইবনে খাত্তাব বলে, "হে আল্লাহর নবী, আপনার কি আশংকা হয় না যে, আবু সুফিয়ান বিন হারব ও তার অনুসারীরা আমাদের আক্রমণ করতে পারে কারণ যুদ্ধের জন্য আমরা কোনো প্রস্তুতি নিইনি?' আল্লাহর নবী বলেন, "আমি জানি না। আমার ইচ্ছা নয় যে, 11? অনুবাদ, টাইটেল ও /** যোগ - লেখক // »» কিন্তু, অন্যান্য উৎসের রেফারেন্স সম্বলিত আল-ওয়াকিদির হুদাইবিয়া অধ্যায়ের অন্যান্য ঘটনা প্রবাহের বর্ণনায় আমরা আরও যে-সমস্ত তথ্য পাই, তার একটি হলো: 'যখন মুহাম্মদ ও তাঁর অনুসারীরা হুদাইবিয়ার নিকটবর্তী এক কুপের কাছে এসে পৌঁছান, সেখানে যে কৃপটি ছিল, তাতে পানির পরিমাণ ছিল খুবই অল্প। সেই অবস্থায় মুহাম্মদ তাঁর তুণী থেকে তীর বের করে তাঁর অনুসারীদের দেন ও বলেন, তারা যেন এই তীরটি এঁ কূপের পানিতে বসায়। তারা তাই করে। আর তারপর অলৌকিক উপায়ে সেই কুপ পানি-পূর্ণ হয়ে যায় এবং সেই পানির সাহায্যে মুহাম্মাদ ও তাঁর অনুসারীরা তাঁদের পানির চাহিদা পূরণ করে [10]। এই একই ঘটনার বর্ণনা ইবনে ইশাক, আল-তাবারী ও ইমাম বুখারী তাঁদের নিজ নিজ গ্রন্থে বিভিন্নভাবে বর্ণনা 8০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।