মুসাফিরদের অংশ, নবীর পত্রীদের ভরণপোষণের অংশ এবং “ফাদাক'-এর লোকদের সাথে মধ্যস্থতাকারী-রূপে নিযুক্ত লোকদের রক্ষণাবেক্ষণ বাবদ অংশ" নামের পাঁচটি ভাগে ভাগ করে ব্যয় করেছিলেন, তার আধ্শিক আলোচনা আগের পর্বে করা হয়েছে। এ বিষয়ের বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বগুলোতে করা হবে। আদি উৎসের বিশিষ্ট মুসলিম এঁতিহাসিকদের বর্ণনায় আমরা আর যে বিষয়টি জানতে পারি, তা হলো, মুহাম্মদের সঙ্গে খায়বার যুদ্ধে অংশগ্রহণকারী সব লোক এই লুটের মালের সমান 'হিস্যা' (57876) পাননি । এ বিষয়ে সবচেয়ে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করেছেন আল-ওয়াকিদি। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খ্রিষ্টাব্দ) অব্যাহত বিস্তারিত বর্ণনা: [1] [2] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৪৬) পর: 'হিযাম বিন সা'দ বিন মুহায়েয়িসা হইতে » কুতায়ের আল-হারিথি হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইবনে আবি সাবরা আমাকে বলেছেন, যা তিনি বলেছেন: আল্লাহর নবী মদিনা থেকে দশ জন ইহুদি সহকারে রওনা হন ও তিনি তাদেরকে সঙ্গে নিয়ে খায়বার আক্রমণ করেন। তিনি মুসলমানদের মত তাদেরকে হিস্যা দেন। কেউ কেউ বলে: তিনি তাদেরকে যা দিয়েছিলেন, তা কোনো ভাগের হিস্যা ছিল না।। তাদের সঙ্গে ছিল ভ্রীতদাসেরা, যাদের মধ্যে ছিল আবু লাহম (৪৪ [9)17) এর কাছ থেকে মুক্তি প্রাপ্ত (10915) দাস উমায়ের। উমায়ের বলেছেন: তিনি আমাকে কোনো হিস্যা দেননি, কিন্তু তিনি আমাকে আসবাবপত্র ও পণ্যসামত্রী দিয়েছিলেন। আল্লাহর নবী তাদেরকে তা উপহার স্বরূপ দান করেছিলেন। আল্লাহর নবী মদিনা থেকে বিশ জন মহিলা সহকারে রওনা হন: উম্মে সালামা - তাঁর স্ত্রী; সাফিয়া বিনতে আবদুল মুস্তালেব [মুহাম্মদের ফুপু]; উম্মে আয়মান; সালমা (আবু রাফির স্ত্রী, যিনি ছিলেন আল্লাহর নবীর ৩৯৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।