Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। যারা অনুপস্থিত ছিলেন ও যারা মৃত্যুবরণ করেছিলেন, তাদেরকে আল্লাহর নবী হিস্যা প্রদান করেন। যে সমস্ত লোকেরা খায়বার অভিযানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আল-হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণ করেননি, তাদেরকে তিনি হিস্যা প্রদান করেছিলেন। তিনি হিস্যা প্রদান করেছিলেন তাদেরকে, যাদের তিনি “ফাদাক'-এর লোকদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেছিলেন, মুহায়েইসা বিন মাসুদ আল-হারিথি ও অন্যান্যরা। যারা অভিযানে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর নবী তাদেরকে হিস্যা প্রদান করেছিলেন; এ ছাড়াও আরও তিন অসুস্থ ব্যক্তিকে, যারা এই অভিযানে অংশগ্রহণ করেননি: সুয়ায়েদ বিন আল-নুমান, আবদুল্লাহ বিন সা'দ বিন খেইথামা ও বানু-খুতামা গোত্রের এক ব্ক্তিকে। আর তিনি হিস্যা প্রদান করেছিলেন এ সব মৃত ব্যক্তিদের, যারা মুসলমানদের মধ্যে নিহত হয়েছিলেন। আবদ আল-রাহমান বিন আবদুল্লাহ বিন আবদ আল-রাহমান বিন আবি সা'সায়া হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইবনে আবি সাবরা আমাকে বলেছেন যে এক ভাষ্যকার বলেছেন: তারা ছাড়া অন্য কেউ সেখানে অংশগ্রহণ করেননি, তারা ছাড়া অন্য কাউকে সেখানকার হিস্যা প্রদান করা হয়নি। এর প্রথম উক্তিটি আমাদের সাথে নিশ্চিত করা হয়েছে, যা হলো, যে সমস্ত লোকেরা খায়বার অভিযানে অংশগ্রহণ করেছিল, তারা হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণ না করলেও তাদেরকে হিস্যা প্রদান করা হয়েছিলো ।' মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনা: [2] [3] খায়বারের লুণ্ঠন সামণ্রী যখন ভাগাভাগি করে নেয়া হয়; মুসলমানদের ভাগে পড়ে আল-শিইখ ও আল-নাটার সম্পদ, আর আল-কাতিবার সম্পদগ্ডলো পাঁচটি ভাগে ভাগ করা হয়; ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।