Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬: খায়বার যুদ্ধ-১৭: লুটের মালের হিস্যা নির্ধারণ! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত বিশ "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" অতর্কিত আগ্রাসী নৃশংস আক্রমণে খায়বারের নিরীহ জনপদবাসীদের খুন, জখম, বন্দী ও দাস-দাসীকরণের মাধ্যমে তাঁদেরকে সম্পূর্ণরূপে পরাস্ত ও তাঁদের স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করার পর যখন স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন আত্মবিশ্বাসী, তখন তাঁকে কীভাবে বিষ প্রয়োগে হত্যা-চেষ্টা করা হয়েছিলো; কে সেই অসীম সাহসী ব্যক্তি, যে এই কাজটি করেছিলেন; কী কারণে তিনি তা করেছিলেন; সেই বিষের জ্বালায় মুহাম্মদ কী রূপে ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করেছিলেন - ইত্যাদি বিষয়ের বিস্তারিত আলোচনা আগের পর্বে করা হয়েছে। মুহাম্মদ ও তাঁর অনুসারীরা এই হামলায় এতো বেশি 'গনিমতের মাল'-এর অধিকারী হয়েছিলেন যে, এই উপার্জনের মাধ্যমে তাঁরা তাঁদের স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও ভবিষ্যৎ বংশধরদের জীবিকার এক স্থায়ী ব্যবস্থা করতে পেরেছিলেন। তাঁরা তা কীভাবে সম্পন্ন করেছিলেন, আদি ও বিশিষ্ট মুসলিম এঁতিহাসিকদের প্রাণবন্ত বর্ণনার আলোকে সে বিষয়ের ধারাবাহিক আলোচনা পরবর্তী কয়েকটি পর্বে করা হবে। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খ্রিষ্টাব্দ) অব্যাহত বিস্তারিত বর্ণনা: [1] ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।