Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তবে যুহাম্মদকে আর এতো কষ্ট পেয়ে ধুঁকে ধুকে মৃত্যুবরণ করতে হতো না! তাহলে কি মৃত ভেড়াটির (কিংবা মুহাম্মদের আল্লাহর) অভিপ্রায় ছিলো এই যে, মুহাম্মদ এ বিষ যুক্ত খাবার ভক্ষণ করুক ও অতঃপর সেই বিষের প্রতিক্রিয়ায় ধুঁকে ধুকে মৃত্যুবরণ করুক? মুহাম্মদ যে খায়বারের এই বিষ-মিশ্িত খাবার খেয়ে ধুঁকে ধুকে মৃত্যুবরণ করেছিলেন, তা আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় অত্যন্ত স্পষ্ট। যার সরল অর্থ সত্য হলো, বিশর বিন আল-বারা যেমন তাঁর খাবারের টুকরাটি খেয়ে খাবারের স্বাদেই জানতে পেরেছিলেন যে, সেখানে 'বিষ মেশানো' আছে, মুহাম্মদও একইভাবে এক টুকরা খাবার খেয়ে সেই খাবার গ্রহণের মাধ্যমেই জানতে পেরেছিলেন যে, সেখানে বিষ মিশ্রিত আছে। এখানে কোনই 'অলৌকিকদু' নেই! মুহাম্মদের নৃশংস অমানবিক কর্মকাণ্ডের বৈধতা প্রদানে নিবেদিতপ্রাণ মুহাম্মদ অনুসারীরা মুহাম্মদের মৃত্যু-পরবর্তী সময়ে তাঁর নামে এরূপ অসংখ্য অলৌকিক উদ্ভট গপ্পের অবতারণা করেছেন! কুরান সাক্ষী, মুহাম্মদ তাঁর সমগ্র নবী জীবনে "একটিও" অলৌকিকত্ব হাজির করতে পারেননি । এই বিষয়ের বিস্তারিত আলোচনা "মুহাম্মদের মোজেজা তত্ব (পর্ব: ২৩-২৫)" পর্বে করা হয়েছে। সত্য হলো, যয়নাব বিনতে আল-হারিথ ছিলেন সাফিয়া বিনতে হুয়েই বিন আখতাব এর মতই এক হতভাগ্য মহিলা! কিন্তু তিনি সাফিয়ার মত নরম প্রকৃতির মানুষ ছিলেন না। তাঁর অসীম সাহসী পিতা, চাচা, ভ্রাতা ও স্বামীর মতই তিনিও ছিলেন এক নির্ভীক ও দুঃসাহসী বীর যোদ্ধা! তিনি ছিলেন এমনই এক অকুতোভয় মহিলা, যিনি "স্বয়ং নর হয চে করেছিলেন মুহাম্মদের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে এটি ছিলো তাঁর যুদ্ধ! ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।