যখন আল্লাহর নবী কুরবানির জন্য উটগুলো নিয়ে ধু আল-হুলায়েফা নামক স্থানে পৌঁছান, তখন উমর তাঁকে বলেন, "আল্লাহর নবী, আপনি কি অস্ত্রশস্ত্র ও ঘোড়াগুলো সঙ্গে না নিয়েই এমন লোকদের এলাকায় গমন করবেন, যারা আপনার সঙ্গে যুদ্ধে জড়িত?" তাই আল্লাহর নবী তাদেরকে মদিনায় প্রেরণ করেন ও সেখান থেকে সমস্ত । যখন তিনি মক্কার নিকটবর্তী হন, তারা তাঁকে সেখানে প্রবেশে বাধা প্রদান করেন; তাই তিনি মিনার পথে যাত্রা করেন ও সেখানে সাময়িক যাত্রা বিরতি দেন। তাঁর গুপ্তচর তাঁর কাছে খবর নিয়ে আসে, "ইকরিমা বিন আবু জেহেল ৫০০ লোক সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে মাঠে নল আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ-কে বলেন, "খালিদ, তোমার চাচার পুত্র অশ্বারোহীদের সঙ্গে নিয়ে তোমার বিরুদ্ধে এসেছে ।" খালিদ বলে, "আমি হলাম আল্লাহ ও তার রসুলের তরবারি! আল্লাহর নবী, আমাকে হুকুম করুন, যেমনটি আপনি চান।" - এ দিন সে “আল্লাহর তরবারি" উপাধিটি পেয়েছিল। তিনি অশ্বারোহী দলের অধিনায়ক রূপে তাকে প্রেরণ করেন ও সে এক গভীর গিরিখাত (০9707) এর মধ্যে ইকরিমার সম্মুখীন হয় ও তাদেরকে ছত্রভঙ্গ করে, এইভাবে সে ইকরিমা-কে তাড়িয়ে মক্কার দেয়াল ঘেরা বাগানে ফেরত পাঠায় । ইকরিমা আবার ফিরে আসে ও খালিদ তাকে বাধা দেয় ও তাড়িয়ে মক্কার দেয়াল ঘেরা বাগানে ফেরত পাঠায়। বাগানে ফেরত পাঠায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করে, "তিনি মন্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর" - থেকে "যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম” উক্তিটি পর্যন্ত।" (কুরান: ৪৮:২৪-২৫) ৩৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।