উৎসের মুসলিম এতিহাসিকরা সেই ঘটনার বর্ণনা বিভিন্নভাবে তাঁদের নিজ নিজ গ্রন্থে লিখে রেখেছেন; সবচেয়ে বেশি প্রাণবন্ত ও বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করেছেন আল- ওয়াকিদি, তাঁর 'কিতাৰ আল-মাগাজি। গ্রন্থে। "কে এই অসীম সাহসী ব্যক্তি, যে "স্বয়ং মুহাম্মদকে' হত্যার চেষ্টা করেছিলেন?” আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খরষ্টবদ) অব্যাহত বিস্তারিত বর্ণনা: [1] [2] [3] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৪৪) পর: (আবু আল-কেইন আল-যুযাননির কন্যা হইতে » আবু হারমালার বোন উম্মে আবদুল্লাহ হইতে » আবু হারমালা হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইবনে আবি সাবরা আমাকে বলেছেন [পর্ব- ১৪৩]---) '-- তারা যা বলেছেন তা হলো: যখন মুহাম্মদ খায়বার বিজয় করেন ও ছিলেন আত্মবিশ্বাসী, যয়নাব বিনতে আল-হারিথ ('সাললাম বিন মিশকাম এর স্ত্রী'- [ইবনে ইশাক/তাবারী]) জিজ্ঞাসা করা শুরু করে, তারা জানায়, "সামনের পায়ের উপরি ভাগ (0797177) ও গর্দানের।" সে তার এক ভেড়াকে ধরে নিয়ে আসে ও তা জবেহ করে। অতঃপর সে ক্ষমতাসম্পন্ন কিছু বিষ নেয় - সে অন্যান্য ইহুদিদের সাথে এই বিষ সম্বন্ধে পরামর্শ করেছিলো ও তারা এই বিষের ব্যাপারে বিশেষভাবে রাজি হয়েছিলো। সে ভেড়ার মাংসে বিষ মিশ্রিত করে, সামনের পা ও গর্দানের অংশে বেশি করে। যখন সূর্য অস্তমিত যায়, আল্লাহর নবী মাগরিবের নামাজ আদায় করে তাঁর আস্তানায় প্রত্যাবর্তন করেন। তিনি দেখতে পান যে, যয়নাব তাঁর বসার আসনটিতে বসে আছে। তিনি এ ব্যাপারে যখন খোঁজ-খবর নেন, তখন সে বলে, "আবুল কাসেম, এটি একটি উপহার, যা আমি আপনার জন্য এনেছি।" ৩৭৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।