১৪৪: খায়বার যুদ্ধ-১৫: মুহাম্মদকে হত্যা-চেষ্টার আশঙ্কা ও তার কারণ! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত আঠার যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" সাফিয়া বিনতে হুয়েই বিন আখতাব নামের এক অসামান্য সুন্দরী ইহুদি তরুণী ও তাঁর পরিবার ও গোত্রের সমস্ত মানুষকে বছর তিনেক আগে প্রায় এক বস্ত্রে মদিনা থেকে বিতাড়িত (পর্ব: ৫২ ও ৭৫) করে, তাঁর পিতা হুয়েই বিন আখতাব-কে বছর খানেক আগে গলা কেটে হত্যা (পর্ব: ৯১-৯২) করে, তাঁর স্বামী কিনানা বিন আল-রাবি বিন আবি আল-হুকয়েক (পর্ব: ১৪১) ও অন্যান্য আত্মরীয়স্বজনদের অল্প কিছু সময় আগে অমানুষিক নৃশংসতায় হত্যা করার পর স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) কীভাবে তাঁর অন্য একজন অনুসারীর কাছ থেকে এই তরুণীটিকে হস্তগত করে নিজের ভাগের গনিমতের অংশ হিসাবে অন্তর্ভূক্ত ও বিবাহ করেছিলেন - তার আলোচনা আগের পর্বে করা হয়েছে। এই হতভাগ্য তরুণীটির একান্ত পরিবার সদস্যদের খুন করার পর মুহাম্মদ তাঁকে তাঁর তাঁবুতে নিয়ে আসেন ও বিবাহ বাসর উদযাপন করেন। মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনা: [1] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৪৩) পর: 'আল্লাহর নবী খায়বার অবস্থানকালে কিংবা পথিমধ্যে যখন সাফিয়া-কে বিবাহ করে ও আনাস বিন মালিক এর মাতা উম্মে সুলালিম বিনতে মিলহান তার চুলে চিরুনি দান ৩৭০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।