গ্রন্থে এই সংখ্যা ১৩০০-১৪০০ জন, আর আল-ওয়াকিদি (৭৪৮-৮২২ খিষ্টাব্দ) তাঁর 'কিতাব আল-মাগাজি' গ্রন্থে এই সংখ্যা ১৪০০-১৬০০ জন উল্লেখ করেছেন। আদি উৎসের অধিকাংশ এতিহাসিকদের মতে, হুদাইবিয়া সন্ধির প্রাক্কালে খালিদ বিন আল-ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি ও তিনি ছিলেন মুহাম্মদ ও তাঁর অনুসারীদের সক্রিয় বাধাদানকারী কুরাইশ দলের অশ্বারোহী সদস্যদের একজন। কুরাইশরা তাঁকে কিছু অশ্বারোহী সহ 'কুরাল-ঘামিম' নামক স্থানে প্রেরণ করেন (পর্ব: ৯৬)। কিন্তু অন্য এক আদি উৎসের উদ্ধৃতি দিয়ে আল-তাবারী এই তথ্যও বর্ণনা করেছেন যে, উক্ত উৎস (নিল্পে বর্ণিত) মতে হুদাইবিয়া সন্ধির পূর্বেই খালিদ বিন আল- ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন ও এই সন্ধির প্রাক্কালে তিনি কুরাইশদের বিরুদ্ধে মুহাম্মদকে সাহায্য করেছিলেন। জগতের সকল ইসলাম বিশ্বাসী পণ্তিত ও অপপ্তিতরা হুদাইবিয়া সন্ধির ইতিহাস বয়ানকালে যে-তথ্যটি অতি উচ্চস্বরে প্রচার করে থাকেন, তা হলো - এই যাত্রায় মুহাম্মদ তীর্থযাত্রীর পোশাক পরিধান করে ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ও কুরবানির জন্য এক দল উটের পাল সঙ্গে নিয়েছিলেন। তাই এই তথ্যটি ইসলাম বিশ্বাসী ও অবিশ্বাসী জনগণের অনেকেই অবগত আছেন। কিন্তু যে-অতি গুরুত্বপূর্ণ তথ্যটি অধিকাংশ লোকেরই অজানা তা হলো, ইসলামের ইতিহাসের আদি উৎসে (00019 5০০০ 06101500 ০£151901) এই তথ্যটিও বর্ণিত আছে যে, এই যাত্রায় মুহাম্মদ ও তাঁর অনুসারীরা তাদের মজুদ অস্ত্রশস্ত্র ও যুদ্ধ-ঘোড়া সঙ্গে নিয়েছিলেন, তারা আল-তাবারীর (৮৩৮-৯২৩ খৃষ্টাব্দ) বর্ণনা: [5] 'ইবনে হুমাযেদ « ইয়াকুদ বিন ইয়াকুদ বিন কুম্মি [6] এজাফর (ইবনে আবি আল- মুঘিরাহ) « ইবনে আবযা হইতে বর্ণিত: ৩৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।