Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এর কোনো অর্থ নির্ধারণ করেননি । অন্যদিকে, মুহাম্মদ ইবনে ইশাক তাঁর বর্ণনায় সাফিয়ার স্বামী কিনানার রেফারেনে 'এই চাঁদ'-এর অর্থ নির্ধারণ করেছেন এই বলে, "এর সরল মানে হলো এই দে মি হিজাবের রাজা ুহ্দের জন্য ললারিত মুহাম্মদ ইবনে ইশাকের এই বর্ণনার উদ্ধৃতি দিয়ে ইসলাম বিশ্বাসী পণ্তিত ও অপণ্তিতরা দাবি করেন যে, সাফিয়া মুহাম্মদের জন্য ছিলেন লালায়িত ও তিনি স্ব-ইচ্ছায় মুহাম্মদকে পছন্দ করে মুহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখানে কোনো জোরজবরদস্তি ছিলো না! »» সাফিয়া বিনতে হুয়েই বিন আখতাব ছিলেন মদিনায় বংশ-বংশানুক্রমে অবস্থানরত বানু নাদির গোত্রের এক সদস্যা, এই ঘটনার মাত্র তিন বছর আগে মার্চ, ৬২৫ সাল) যে-গোত্রের সমস্ত মানুষকে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা প্রায় এক বস্ত্রে বিনা দোষে জোরপূর্বক মদিনা থেকে উৎখাত করে তাঁদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ লুণ্ঠন করেছিলেন। তখন সাফিয়া ছিলেন ১৪ বয়সের অপ্রাপ্তবয়স্ক শিশু। এই ঘটনার প্রভাব সাফিয়ার শিশু মনে 'আনন্দ যুগিয়ে' মুহাম্মদের প্রতি আকৃষ্ট করেছিলো, এমন চিন্তা, বোধ করি, কোনো উন্মাদেও করবে না। এই সেই সাফিয়া বিনতে হুয়েই বিন আখতাব, (মার্চ-এপ্রিল, ৬২৭ সাল) যার অসীম সাহসী পিতা হুয়েই বিন আখতাব কে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা গলা কেটে হত্যা করেছিলেন, বনি কুরাইজার গণহত্যার দিনটিতে! সাফিয়ার পিতা বনি নাদির গোত্র নেতা হুয়েই বিন আখতাব ইচ্ছে করলেই এ দিন তাঁর জীবন বাঁচাতে পারতেন । কিন্তু তিনি তা না করে, খন্দক যুদ্ধ শেষে তাঁর গোত্রের লোকদের কাছে ফিরে না গিয়ে, মৃত্যু অবধারিত জেনেও, বনি কুরাইজার গোত্রের লোকেরা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে মিত্রবাহিনীকে কোনোরূপ সাহায্য না করা সত্বেও (বিস্তারিত: পর্ব ৭৭-৮৬) বনি কুরাইজার লোকদের সাথে অবস্থান করেছিলেন, যার বিস্তারিত আলোচনা "যৌনাঙ্গের লোম গজানো সকল পুরুষকে খুন (পর্ব: ৯২)" পর্বে করা হয়েছে। তখন সাফিয়ার বয়স ছিলো ১৬ বছর! ৩৬৩ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।