Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১১২: হুদাইবিয়া সন্ধি- ২: তাঁরা ছিলেন সশস্ত্র! ত্রাস, হত্যা ও হামলার আদেশ- ছিয়াশি "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" হুদাইবিয়া সন্ধির মাত্র তিন মাস আগে বনি আল-মুসতালিক গোত্রের ওপর এবং দু'মাস আগে 'বানু ফাযারাহ' গোত্রের ওপর আগ্রাসী হামলা, লুষ্ঠন, উম্মে কিরফা-সহ অন্যান্য লোকদের অমানুষিক নৃশংসতায় খুন ও যুক্ত মানুষদের জোরপূর্বক ধরে নিয়ে এসে দাস ও যৌনদাসী-রূপে রূপান্তরিত ও ভাগাভাগি সম্পন্ন করার পর, হিজরি ৬ সালের জিলকদ মাসে (মার্চ, ৬২৮ সাল) স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর ৭০০-১৪০০ জন অনুসারীদের সঙ্গে নিয়ে কী বার্তা ঘোষণা দিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেনে, তার আলোচনা গত পর্বে করা হয়েছে। হুদাইবিয়া সন্ধির প্রাক্কালে ঠিক কত জন অনুসারী মুহাম্মদের সঙ্গে ছিলেন, সে বিষয়ে আদি মুসলিম এঁতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। মুহাম্মদ ইবনে ইশাকের বর্ণিত (৭০০-১৪০০ জন ) উৎসটি ছাড়াও আল-তাবারী তাঁর "তারিক আল রসুল ওয়াল যুলুক" গ্রন্থে আরও পাঁচটি আদি উৎসের রেফারেন্স যোগ করেছেন [1]। সেই উৎসপগ্ুলোর তিনটি-তে তিনি এই সংখ্যা ১৪০০ জন, মুহাম্মদ ইবনে সা'দের (৭৮৪- ৮৪৫ হিষ্টাব্দ) বর্ণনায় তা ১৫২৫ জন ও অন্য একটি উৎসের বর্ণনায় তা ১৩০০-১৯০০ জন বলে উল্লেখ করেছেন [2]। এ ছাড়াও ইমাম বুখারী (৮১০-৮৭০ সাল) তাঁর হাদিস ৩৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।