বিন উসামা হইতে » খালিদ বিন রাবিয়া বিন আবি হিলাল আমাকে বলেছেন। ভেতরে যা ছিল, তার অধিকাংশই হলো: সোনার ব্রেসলেট ও চুড়ি, সোনার নূপুর, গলার হাড় ও কানের দুল, [৩] মণি দিয়ে তৈরি অঙ্গুলি রিং, যা সোনা দিয়ে তিলকিত করা। আল্লাহর নবী মণি-রত্তরের বিন্যাস দেখেন ও সেগুলো তাঁর কিছু পরিবার সদস্যদের দান করেন, আয়েশা অথবা তাঁর কন্যাদের মধ্যে একজনকে । সে তা গ্রহণ করে, কিন্তু দিনের এক ঘণ্টার বেশি তা তার কাছে না রেখে যাদের প্রয়োজন আছে তাদের ও বিধবা মহিলাদের মধ্যে তা বিতরণ করে । কিছু জিনিস খরিদ করে আবু আল-শালম। যখন সন্ধ্যা হয়, তখন আল্লাহ্র নবী তাঁর বিছানায় আসেন কিন্ত ঘুমাতে পারেন না। পরদিন প্রত্যুষে নাস্তার সময় তিনি আয়েশার কাছে আসেন - যদিও সেই রাতটি আয়েশার ভাগের রাত ছিল না - অথবা আসেন তাঁর কন্যার কাছে, ও বলেন, "মণি- রত্নুগ্ুলো ফেরত দাও, কারণ এগুলো প্রকৃতপক্ষে আমার জন্য নয় ও তোমার এতে কোনো অধিকার নেই।" সে তা দিয়ে কী করেছে, তা তাঁকে জানায়। তিনি আল্লাহর প্রশংসা আদায় করেন, অতঃপর ফিরে যান। সাফিয়া বিনতে হুয়েই যা বলতো, তা হলো: কাতিবা আগমনের পূর্বেই আল্লাহর নবী তাকে [সাফিয়া] বন্দী করেন। আল্লাহর নবী তাকে নিয়ে আসার জন্য বেলালকে তার ঘোড়াসহ পাঠান। যে লোকদেরকে হত্যা করা হয়েছিল, তাদের পাশ দিয়ে বেলাল তাকে ও তার কাজিন-কে নিয়ে আসে, কাজিন-টি তীক্ষ আর্তনাদ করে ওঠে। বেলাল যা করেছে, তা আল্লাহর নবী দারুণ অপছন্দ করেন। তিন বলেন, তোমার উনারজ কি লোপ গেয়েছে, ফেকারণে তুমি এক যুবতী মেয়েকে মৃত মানুষদের পাশ দিয়ে নিয়ে এসেছো?" বেলাল বলে, হে আল্লাহর নবী, আমি চিন্তা ৩৫১ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।