কে এই কিনানা বিন আল-রাবি বিন আবুল হুকায়েক? গোত্রের এক নেতা, যাদেরকে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা তাঁদের শত শত বছরের আবাসভূমি থেকে প্রায় একবন্ত্রে বিতাড়িত করেছিলেন। কী অপরাধে মুহাম্মদ এই গোত্রের সমস্ত মানুষকে মুহাম্মদ মদিনা থেকে বহিষ্কার করেছিলেন, তার বিস্তারিত আলোচনা “বনি নাদির গোত্র উচ্ছেদ: শেষদৃশ্য!” (পর্ব: ৭৫) পর্বে করা হয়েছে। মুহাম্মদের এই নৃশংসতার বৈধতা প্রদানে ইসলাম বিশ্বাসী পপ্তিত ও অপণ্তিতরা যে অজুহাত সচরাচর হাজির করেন তা হলো, কিনানা মিথ্যা বলেছিলেন সে মুহাম্মদের সাথে চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছিলেন। »» অতর্কিত আক্রমণে এক বিত্তীর্ণ জনপদের লোকদের অমানুষিক নৃশংসতায় খুন, জখম ও বন্দী করে তাদের সমস্ত সম্পত্তি হস্তগত করছে একদল সন্ত্রাসী! তাঁদের স্ত্রী- কন্যা-মা-ভগ্মীদের বন্দী করে তাঁদেরকে রূপান্তরিত করছে যৌনদাসীরূপে। তাঁদেরকে পরাস্ত ও পর্যুদস্ত করার পর তাঁদেরকে বাধ্য করছে চুক্তি স্বাক্ষর করতে। এই অনন্যোপায় জনগোষ্ঠী জীবন বাঁচানোর তাগিদে করেছে এক চুক্তি। এমতাবস্থায় তাঁদের একজন তাঁদের নিজস্ব পরিবারের সঞ্চিত ধনভাপ্তার এই ডাকাত সর্দারের কাছ থেকে রক্ষার প্রাণান্তকর চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতিত ও খুন হয়েছেন অমানুষিক নৃশংসতায়। এই পরিস্থিতিতে ডাকাত সর্দারের সেই অমানুষিক নৃশংসতার বৈধতার অজুহাত: ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।