Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর নবী অনুভব করেন যে, তাদের সম্পদের ওপর তাঁর অধিকার আছে, তিনি তাদের সন্তানদের বন্দী করেন।---' - অনুবাদ, টাইটেল, [**] ও নম্বর যোগ - লেখক। »»» আদি উৎসে আল-ওয়াকিদি, মুহাম্মদ ইবনে ইশাক ও আল-তাবারীর ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা খায়বারের ইহুদিদের পরাস্ত ও বন্দী করার পর তাঁদের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তগত করেন। আল- কাতিবা দখল করার পর অনন্যোপায় খায়বার জনপদবাসীদের পক্ষে কিনানা বিন আল- রাবি বিন আবুল হুকায়েক নামের এক লোক মুহাম্মদের কাছে তাদের প্রাণভিক্ষার আবেদন করেন। মুহাম্মদ তাঁর সাথে এই চুক্তিতে রাজি হন যে, যদি তাঁরা তাঁকে তাদের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে, তবে তিনি তাদেরকে হত্যা না করে তাঁদের সন্তানদের নিয়ে খায়বার ও তার আশেপাশের অঞ্চল থেকে বিতাড়িত হওয়ার সুযোগ দেবেন। খায়বারের জনগণের পক্ষে কিনানা বিন আল-রাবি বিন আবুল হুকায়েক মুহাম্মদের এই প্রস্তাবে রাজি হন। অতঃপর মুহাম্মদ কিনানা-কে তাঁর পরিবারের সঞ্চিত ধনভাপ্তার তাঁর কাছে হস্তান্তর করার আদেশ করেন। পরিবারের এই সঞ্চিত ধনভাগ্তার রক্ষার দায়িত্বে ছিলেন কিনানা। প্রত্যুত্তরে কিনানা মুহাম্মদকে জানায় যে, যা ছিলো মিথ্যা। সত্য হলো, পরাজয় নিশ্চিত জেনে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা আল- কাতিবা আক্রমণ করার আগেই কিনানা তাঁদের পরিবারের এই ধনভাণ্ডারটি একটি ধ্বংসাবশেষের মধ্যে মাটি চাপা দিয়ে রেখেছিলেন ও প্রতিদিন সকালে তিনি এর আশেপাশে ঘোরাঘুরি করতেন। থালাবা বিন সাললাম নামের কিনানার পরিবারেরই এক লোক সেই স্থানে কিনানার এই ঘোরাঘুরির বিষয়টি দেখে ফেলেছিলেন। পরবর্তীতে থাগালাবার সাহায্যে মুহাম্মদ এই গুপ্তধনটির সাক্ষাৎ পান ও তা হস্তগত করেন এবং এই অপরাধ ও কিনানার কাছ থেকে আরও তথ্য আদায় করার জন্য মুহাম্মদের আদেশে তাঁর অনুসারীরা এই লোকটি ও তাঁর ভাইকে অমানুষিক নির্যাতন ও হত্যা করেন। আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় যা সুস্পষ্ট, তা হলো, কিনানা বিন আল-রাবি বিন আবুল ৩৪৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।