Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

জন্য ধার দেওয়া হতো। এই অলংকারগুলো আবু আল-হুকায়েক-এর পরিবারের এক প্রধান থেকে আরেক প্রধানের কাছে গচ্ছিত থাকতো । সে জবাবে বলে, "হে আবু আল-কাসেম, আমাদের যুদ্ধের সময় আমরা তা খরচ করে ফেলেছি ও সেগুলোর কোনোকিছুই আর অবশিষ্ট নেই। আমরা এই রকম একটি দিনের লোকসান বাঁচানোর জন্য তা করেছি। যুদ্ধ ও যোদ্ধাদের খোরাক সরবরাহ কিছুই অবশিষ্ট রাখেনি ।" তারা এ বিষয়ে শপথ করে, তাদের শপথ নিশ্চিত করে ও তা প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করে। আল্লাহর নবী তাকে বলেন, অতঃপর আল্লাহর নবী বলেন, "তোমার সমস্ত সম্পদ আমি হস্তগত করেছি, তোমার জীবন এখন আমার হাতে ও তোমাকে রক্ষা করার কেউ নেই।” সে বলে, "হ্যাঁ।" অতঃপর আল্লাহর নবী আবু বকর, উমর, আলী ও দশ জন ইহুদিকে এই চুক্তির সাক্ষী রাখেন। ইহুদিদের মধ্যে থেকে এক লোক কিনানা বিন আবি আল-হুকায়েক-এর কাছে আসে ও বলে, "মুহাম্মদ যার খোঁজ করছে, তা যদি তোমার কাছে থাকে, কিংবা তার হদিস যদি তোমার জানা থাকে, তবে তাকে জানাও; কারণ তাহলে তুমি নিশ্চয়ই তোমার জীবন রক্ষা করতে পারবে। যদি তা না করো, আল্লাহর কসম, সেটি তার দৃষ্টিগোচর হবে। সে অন্যান্য অনেক বিষয়ে জানতে পেরেছে, যা আমরা জানতাম না।" ইবনে আবি আল-হুকায়েক তাকে ধমক দেয় ও ইহুদিটি সরে দাঁড়ায় ও বসে পড়ে। অতঃপর আল্লাহর নবী থালাবা বিন সাললাম বিন আবি আল-হুকায়েক-কে তাদের এই ধন ভাণ্ডার সম্বন্ধে জিজ্ঞাসা করেন, সে ছিল এক দুর্বল প্রকৃতির লোক। সে জবাবে বলে, "আমি একমাত্র যেটুকু জানি, তা হলো, ও সে সেই ধ্বংসাবশেষ এর দিকে ৩৪২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।