ওহুদ যুদ্ধে মুহাম্মদ ও তাঁর অনুসারীদের চরম পরাজয় ঘটে, সমবয়সী চাচা হামজা বিন আবদুল মুত্তালিব সহ ৭০ জন অনুসারী হন খুন ও তাঁর নবী-গৌরব হয় ধুলিস্যাৎ (পর্ব: ৫৪-৭১) ওহুদ যুদ্ধের এই চরম পরাজয়ের পর মুহাম্মদ ব্যর্থ হন পর পর আরও বেশ কিছু কর্মকাণ্ডে (পর্ব; ৭২-৭৪); ওহুদ যুদ্ধের পর ছয়টি মাসের একের পর এক চরম বিপর্যয়ে নাস্তানাবুদ মুহাম্মদ পরিস্থিতি সামাল দিতে ও প্রতিপক্ষের কাছে তাঁর শক্তিমত্তার নিদর্শন পেশ ও তাঁর অনুসারীদের পার্থিব সুযোগ-সুবিধা (গণিমত) ব্যবস্থা নিশ্চিত করতে, তিনি নিরপরাধ বনি নাদির গোত্রকে “জিবরাইলের অজুহাতে" জোরপূর্বক বিতাড়িত করেন ও তাঁদের সমস্ত সম্পদ লুগ্ঠন করেন। বনি কেইনুকা গোত্রের মত এবারেও মুহাম্মদ বনি নাদির গোত্রের সমস্ত লোককে খুন করতে চেয়েছিলেন! তাঁদের প্রাণ রক্ষা পেয়েছিল আবারও সেই একই আবদুল্লাহ বিন উবাইয়ের কল্যাণে (পর্ব: ৫২ ও ৭৫)। বনি নাদির গোত্র উচ্ছেদ ও অবিশ্বাসী জনপদের ওপর মুহাম্মাদ ও তাঁর অনুসারীদের উপর্যুপরি একের পর এক আগ্রাসী হামলার ধারাবাহিকতায় সংঘটিত হয় খন্দক যুদ্ধ (পর্ব:৭৭-৮৬) মুহাম্মদের অধিকাংশ অনুসারী খন্দক যুদ্ধে কীরূপ অসহায় ও ভীত- সন্ত্রস্ত ছিলেন, ওহুদ যুদ্ধের মতই খন্দক যুদ্ধেও মুহাম্মদের বহু অনুসারী কীভাবে মুহাম্মদের ওপর বিশ্বাস হারিয়েছিলেন, তাঁর প্রাণবন্ত ইতিহাস মুহাম্মদের স্বরচিত ব্যক্তিমানস জীবনীগ্রহ্থ কুরান ও আদি বিশিষ্ট মুসলিম এতিহাসিকদের রচিত সিরাত ও হাদিসে বর্ণিত আছে। এমত পরিস্থিতিতে অনুসারীদের কাছে নিজের শক্তিমত্তার প্রমাণ উপস্থাপন করতে, অনুসারীদের পার্থিব সুযোগ সুবিধার জোগান (গণিমত) নিশ্চিত করতে ও প্রয়োজনে ৩৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।