দিকে তাকিয়েছিলেন ও বলেছিলেন, "এইটিই হলো খায়বারের সর্বশেষ দুর্গ, যেখানে যুদ্ধ হবে।" আমরা এই দুর্গটি দখল করার পর আল্লাহর নবীর খায়বার থেকে প্রস্থান করা পর্যন্ত আর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি।--' - অনুবাদ, টাইটেল ও [**] যোগ - লেখক। »»» আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি, মুহাম্মদ ও তাঁর অনুসারীরা আল-নাটার দুর্গগুলোর মতই আল-শিইক এর সকল দুর্গ জোরপূর্বক দখল ওপরে বর্ণিত বর্ণনায় আমরা আরও জানতে পারি, আক্রান্ত অবস্থায় প্রাণভয়ে ভীত ইহুদিরা আল-শিইকের অন্যান্য দুর্গ থেকে পালিয়ে এসে আল-নিযার দুর্গে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের সঙ্গে সেখানে এসে সমবেত হয়েছিলো আল-নাটার সর্বোচ্চ শূঙ্গে অবস্থিত সর্বশেষ আক্রান্ত দুর্গটি ('কালাত আল-যুবায়ের [পর্ব: ১৩৮])' থেকে পালিয়ে আসা ইহুদিরাও। অতঃপর তাঁরা দুর্গ মধ্যে থেকে মুহাম্মদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আল-ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় মুহাম্মদের এক মোজেজার উপাখ্যান উল্লেখিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে, আক্রান্ত অবস্থায় মুহাম্মদ "এক মুষ্টি নুড়ি পাথর উঠিয়ে নিয়ে তা আল-নিযার দুর্গের দিকে ছুড়ে মারেন, আর তাতে এই দুর্গটি কাঁপতে কাঁপতে ধ্বসে পড়ে ও তারপর তা মাটিতে ডুবে যায়।" ইসলামের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হলো মুহাম্মদের স্বরচিত ব্যক্তিমানস জীবনীগ্রন্থ কুরান। কুরান সাক্ষ্য মোকাবেলায় তাঁর নবুয়তের সপক্ষে একটি মোজেজাও হাজির করতে পারেননি, যার বিস্তারিত আলোচনা 'মুহাম্মদের মোজেজা তত্ব (পর্ব: ২৩-২৫)' পর্বে করা হয়েছে। সুতরাং, মুহাম্মদের মৃত্যুপরবর্তী সময়ের মুসলিম এঁতিহাসিকদের লিখিত সিরাত ও ৩২৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।