তাঁর অনুসারীদের আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থ হয়ে আল-নাইম, আল- সাব বিন মুয়াধ ও নাটায় অবস্থিত অন্যান্য দুর্গের প্রায় সকল ইহুদি পালিয়ে 'কালাত আল-যুবায়ের' নামের এক দুর্গম দুর্গে আশ্রয় নেন। মুহাম্মদ ও তাঁর অনুসারীরা দ্রুতগতিতে এগিয়ে এসে তাদের সেই দুর্গটি চারিদিক থেকে ঘেরাও করে রাখেন, ইহুদিরা তাঁদের এই দুর্গ অবরুদ্ধ হয়ে পড়েন। আর যে ইহুদিরা পালাতে ব্যর্থ হয়ে নাটার অন্যান্য দুর্গ মধ্যেই অবস্থান করছিলেন, আল ওয়াকিদিরি এই বর্ণনা মতে তাঁদের মাত্র দু'-একজন ছাড়া এ হতভাগ্যদের ভাগ্যে কী ঘটেছিলো, তার ইতিহাস কোথাও বর্ণিত হয়নি । মুহাম্মদ ও তাঁর অনুসারীরা 'কালাত আল-যুবায়ের' দুর্গটি অবরুদ্ধ করে রেখেছিলেন ঠিকই কিন্তু তার ভেতরে প্রবেশের ব্যবস্থা তারা করতে পারেনি। তাই মুহাম্মদ এই দুর্গের সম্মুখে পাহারার ব্যবস্থা করেন ও তিন দিন যাবত এমত অবস্থা চলে । অতঃপর এই ইহুদিদের মধ্য থেকে ঘাযযাল নামের এক ব্যক্তি মুহাম্মদের কাছে এসে জানান যে, মুহাম্মদ যদি তাকে নিরাপত্তার ব্যবস্থা করেন, তবে সে মুহাম্মদকে এমনভাবে সাহায্য করবে যে অতি শীঘ্রই মুহাম্মদ এই দুর্গটি দখলের মাধ্যমে আল-নাটার জনপদবাসীদের সম্পূর্ণরূপে রওনা হতে পারবে। মুহাম্মদ যখন তার এই প্রস্তাবে রাজি হয়, তখন সে তাঁকে জানায় যে, এই দুর্গের ভূগর্ভস্থ স্থানে পানি পান করার ব্যবস্থা আছে। সে মুহাম্মদকে তাদের সেই পানির উৎসটি কেটে দেয়ার পরামর্শ দেন, »» পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। যখন কোনো জনপদের একমাত্র পানির উৎসটি বন্ধ করে দেয়া হয়, তখন সেই জনপদের দুগ্ধপোষ্য শিশু থেকে শুরু করে সকল বয়সের শিশু-কিশোর, গর্ভবতী মহিলা, বৃদ্ধ, ৩১৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।