Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮: খায়বার যুদ্ধ-৯: আল-নাটার ইহুদিদের পরিণতি! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত বারো "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" অমানুষিক নৃশংসতায় খায়বারের নিরপরাধ ইহুদি জনপদের ওপর আগ্রাসী আক্রমণ চালিয়ে স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর অনুসারীরা আল-নাটার আল-সাব বিন মুয়াধ দুর্গগুলো জোরপূর্বক দখল করার পর কীভাবে তাঁদের গচ্ছিত খাদ্যসামত্রী ও অন্যান্য সমস্ত সম্পদ লুগ্ঠন করেছিলেন; সেই লুগ্ঠিত সামগ্রীর তালিকায় কী ধরনের জিনিসপত্র ছিলো; এই দুর্গগ্ুলো থেকে তারা কী পরিমাণ সম্পদ হস্তগত করেছিলেন; রান্না ও গৃহকর্মের প্রয়োজনে যে কাঠগুলো তাঁরা মওজুদ করে রেখেছিলেন, মুহাম্মদের নির্দেশে তাঁর অনুসারীরা কীভাবে সেগুলো ধ্বংস করেছিলেন - ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খ্রিষ্টাব্দ) অব্যাহত বর্ণনার পুনরারস্ত: [1] পূর্ব প্রকাশিতের (পর্ব: ১৩৭) পর: ইশাক বিন আবদুল্লাহ হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইবনে আবি-সাবরা আমাকে যা বলেছে: '__-_ইতিমধ্যে মুসলমানরা আল-সাব বিন মুয়াধ দুর্গে ঘুরে বেড়ায়, এটির ছিলো একাধিক প্রবেশ পথ। ৩১৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।