] ও সঙ্গে করে নিয়ে আসে। তারা দশ বোঝা জ্বালানী কাঠ হস্তগত করে। আদেশ করা হয় যে, কাঠগ্ুলো যেন দুর্গ থেকে বের করে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেগুলো পোড়াতে কয়েক দিন সময় লেগে যায়। মদের বয়াম গুলো ভেঙে ফেলা হয়, আর চামড়ার ব্যাগে ভর্তি মদগ্ডলো উল্টে ফেলে দেয়া হয়। সেই সময় মুসলমানদের একজন সেখানে আসে ও এ মদপগ্ডলো থেকে মদ পান করে ও এই বিষয়টি আল্লাহর নবীর সম্মুখে পেশ করা হায়। যখন তাকে তাঁর সম্মুখে আনা হয়, তখন তিনি তা ভীষণ অপছন্দ করেন, তিনি তাকে এক স্যান্ডেল দিয়ে প্রহার করেন ও সেখানে যারা অবস্থান করছিলো, তারাও তাকে তাদের স্যান্ডেল দ্বারা পিটান। তার নাম ছিলো মাতাল আবদুল্লাহ। সে ছিলো এ লোক, যে মদপান থেকে নিজেকে বিরত রাখতে পারতো না ও আল্লাহর নবী তাকে কয়েকবার পিটিয়েছেন। উমর বিন আল-খাত্তাব বলে, "তার ওপর আল্লাহর অভিশাপ পড়ক! কতবার তাকে মারধর করা আবশ্যক হবে?" আল্লাহর নবী বলেন, "হে উমর, এভাবে বলো না, কারণ প্রকৃতপক্ষেই সে আল্লাহ ও তার রসুলকে ভালবাসে ।" সে বলে: অতঃপর আবদুল্লাহ স্বচ্ছন্দ বোধ করে ও তাদের সাথে এমন ভাবে বসে পড়ে যে, মনে হয় সে ছিলো তাদেরই মত একজন। ইবনে আবি সাবরা -আবদ আল-রহমান বিন আবদুল্লাহ বিন আবি সাসা হইতে এআল- হারিথ বিন আবদুল্লাহ বিন কা'ব হইতে উম্মে উমারা হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাকে বলেছে যে, সে [উম্মে উমারা] বলেছে: ৩১১ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।