১৩৭: খায়বার যুদ্ধ-৮: আল-সাব বিন মুয়াধ দুর্গ লুণ্ঠন! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত এগার "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর অনুসারীদের অতর্কিত আগ্রাসী আক্রমণে আক্রান্ত খায়বারের আল-সাব বিন মুয়াধ দুর্গের অধিবাসীরা আল-নাইম দুর্গের অধিবাসীদের মতই [পর্ব: ১৩৪] নিজেদের প্রাণ ও সম্পদ রক্ষার প্রচেষ্টায় কীভাবে মরণপণ লড়াই করেছিলেন; তিন দিন যাবত দুঃসাহসী ও নৃশংস যুদ্ধ শেষে কীভাবে তাঁরা পরাজিত হয়ে বন্দীত্ব বরণ করেছিলেন; তাঁদের দুর্গ মধ্যে প্রবেশের প্রাক্কালে মুসলমানরা কীভাবে মুহুর্মছ "আল্লাহু আকবর (মহান)" চিৎকারের মাধ্যমে খায়বারের জনপদবাসীদের আতম্কগ্রস্ত করে তুলেছিলেন; কী কারণে মুহাম্মদ তাঁর অনুসারীদের - তার আলোচনা আগের পর্বে করা হয়েছে। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খিষ্টাব্দ) বর্ণনার পুনরারম্ত: [1] পূর্ব প্রকাশিতের (পর্ব: ১৩৬) পর: ইবনে আবি সাবরা « ইশাক বিন আবদুল্লাহ বিন আৰি ফারওয়া হইতে « আবদ আল- রাহমান বিন জাবির বিন আবদুল্লাহ হইতে « তার পিতা হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে [আল-ওয়াকিদির অব্যাহত] বর্ণনা: ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।