করেন। নাইম দুর্গের মত এখানেও খায়বারের জনপদবাসী তাঁদের প্রাণ ও সম্পদ রক্ষার চেষ্টায় মুহাম্মদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলেন। অতঃপর মুহাম্মদ অনুসারীরা তাঁদের বহু নিরপরাধ ব্যক্তিকে খুন ও বন্দী করে এই দুর্গটি দখল করেন। এই দুর্গটি দখলের সময় তারা মুহুমুু উচ্চস্বরে "আল্লাহু আকবর (আল্লাহ মহান)!" বাক্যটি ব্যবহার করেন, ইসলামের পরিভাষায় যাকে বলা হয় "তাকবীর!"। ওপরে বর্ণিত বর্ণনায় আমরা আরও জানতে পারি যে, মুহাম্মদ অনুসারীদের এই মুহুমুহু "আল্লাহু আকবর" চিৎকার ইহুদিদের শক্তিকে দুর্বল করে দেয় ও চতুর্দিকে পলায়ন করেন। তাদের মধ্যে যারা মুসলমানদের সম্মুখে আসে, তাদের সবাইকে করা হয় খুন। যারা পালিয়ে যেতে ব্যর্থ হয়, তাদেরকে করা হয় বন্দী। মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী ও ইমাম বুখারীর বর্ণনায় আমরা ইতিমধ্যেই জেনেছি যে, মুহাম্মদ ও তাঁর অনুসারীদের অতর্কিত আক্রমণে যখন অতি প্রত্যুষে দৈনন্দিন কাজে বের হয়ে আসা খায়বারবাসী "মুহাম্মদ ও তার বাহিনী" বলে চিৎকার করতে করতে নিজেদের প্রাণ রক্ষা ও অন্যদের সাবধান করার জন্য দৌড়ে পালাচ্ছিলেন, তখন মুহাম্মদ তাঁর অনুসারীদের নিয়ে "আল্লাহু আকবর! খায়বার ধ্বংস হয়েছে!" বলে তাঁদের ওপর আক্রমণ চালিয়েছিলেন (পর্ব:১৩০)। জিহাদ নামের সন্ত্রাসী কর্মকাণ্ডে "আল্লাহু আকবর" শ্লোগানটি যে ব্যবহার করা যায়, তা সাধারণ মুসলমানদের অধিকাংশেরই অজানা । সে কারণেই দেখা যায়, যখন জিহাদিরা চাপাতি হাতে নিরপরাধ মানুষকে কুপিয়ে হত্যা করার সময়, আত্মঘাতী বোমা হামলার সময়, আগ্নেয়াস্ত্বের মাধ্যমে ও বোমা মেরে আকবর" শ্লোগান ব্যবহার করে; তখন তথাকথিত মডারেট (ইসলামে কোন মাইন্ড, মডারেট বা উগ্রবাদী শ্রেণী বিভাগ নেই) পণ্ডিত ও অপণ্তিতরা মিডিয়া-টেলিভিশন- ফেসবুক-পত্রিকায় সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তাঁরা দাবি করেন যে, নিরপরাধ ৩০৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।