Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাঁদের পূর্ব-ধর্মে ফিরে গিয়ে নিজ নিজ পরিবার পরিজনদের সাথে যোগদান করতে থাকেন। এই পরিস্থিতি সামাল দিতে মুহাম্মদ তাঁর ধর্মরক্ষার খাতিরে নবুয়তের পঞ্চম বর্ষে (৬১৫ সাল) তাঁর অনুসারীদের তাঁদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু- বান্ধবদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আবিসিনিয়ায় হিজরত করার আদেশ জারি করেন। সুদীর্ঘ সাত বছর কুরাইশরা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের এই সব কর্মকাণ্ড সহ্য করার পর, অতিষ্ঠ সংক্ষুব্ধ বিক্ষুব্ধ কুরাইশরা অনন্যোপায় হয়ে মুহাম্মদের পৃষ্ঠপোষক হাশেমী গোত্রের বিরুদ্ধে সরবপথম ও সর্বশেষ “সামাজিক ও আর্ধিক নিষেধাজ্ঞা” জারি করেন;যা তাঁরা মুহাম্মদের তথাকথিত নবুয়ত প্রাপ্তির সপ্তম থেকে নবম বছর (৬১৬-৬১৯ খিষ্টাব্দ) পর্যন্ত (দু'-তিন বছর) চালু রাখেন। পরবর্তীতে মুহাম্মদের উপরি বর্ণিত গহিত কর্ম- তৎপরতা চালু থাকা সত্তেও ৬১৯ খিষ্টাব্দে এই কুরাইশরাই আবার দয়া-পরবশ হয়ে এই নিষেধাজ্ঞাটি বাতিল করেন। হিজরতের প্রায় তিন বছর আগে (৬১৯ সাল) সর্বাবস্থায় সাহায্য ও সহায়তাকারী স্ত্রী খাদিজা ও সগোত্রীয় নিরাপত্তা সুবিধা দানকারী চাচা আবু-তালিব অতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন। আবু-তালিবের মৃত্যর পর মুহাম্মদের চাচা আবু লাহাব হাশেমী বংশের গোত্রপ্রধান নিযুক্ত হন ও তিনি তাঁর ভাই আবু তালিবের মতই মুহাম্মদের ওপর স্বগোত্রীয় নিরাপত্তা সুবিধা জারি রাখেন। এবং প্রতিজ্ঞা করেন যে, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন মুহাম্মদের এমনতর অসম্মান ও গরহিত প্রচারণার বিরোধিতা করবেন। হাশেমী বংশের গোত্র-সুবিধা বাতিল হওয়ার পর কুরাইশরা মুহাম্মদের অসহনশীল, তাচ্ছিল্য ও আক্রমণাত্মক মতবাদের বিরুদ্ধে আরও কঠোর জনমত গড়ে তোলেন ও তাঁরা তাঁদের ধর্মান্তরিত পরিবার সদস্য, প্রতিবেশী ও বন্ধু- বান্ধবদের বিভিন্ন কলা-কৌশলের মাধ্যমে পূর্ব-ধর্মে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালান। ৩০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।