Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদের মৃত্যুর পর একদা নিঃসম্বল এই মুহাজির মুহাম্মদ অনুসারীরা 'জিহাদের ফজিলতে' শাসকের মর্যাদায় উন্নীত হতে পেরেছিলেন; অতঃপর তারা মুহাম্মদের এই বিশেষ ফরমুলাটি ব্যবহার করে দিগ্বিদিকের অবিশ্বাসী জনগণদের অমানুষিক নৃশংসতায় পরাস্ত করে আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ক্ষমতা ও জীবিকার সুদূরপ্রসারী ব্যবস্থা করতে পেরেছিলেন। কিন্তু কালের পরিক্রমায় এগার শত বছরেরও বেশি সময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরেও মুহাম্মদের মতবাদে বিশ্বাসী মুসলমান সম্প্রদায়ের বর্তমান সামগ্রিক অবস্থান কোথায়, তার আলোচনা 'কুরানের ফজিলত(পর্ব-১৫)!' পর্বে করা হয়েছে। »» খাদিজাকে বিবাহ করার পর থেকে মৃত্যুকাল অবধি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ জীবিকার প্রয়োজনে কখনো কোনো উপার্জনক্ষম পেশায় লিপ্ত ছিলেন, এমন ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায় না। খাদিজাকে বিয়ের পর তাঁর ভরণপোষণ চলতো খাদিজার সম্পদ ও অনুথহে। চল্লিশ বছর বয়সের পর তাঁর পেশা ছিল, "ধর্মপ্রচার!" জগতের সকল পীর-ফকির-কামেল-গুরু-বাবাজীদের পেশার মতই! এই সকল পীর-ফকির- কামেল-গুরু-বাবাজীদের সাথে মুহাম্মদের পেশার বিশেষ পার্থক্য এই যে, তাঁদের তুলনায় মুহাম্মদ অনেক অনেক বেশি সফল (পর্ব: ১৪)! কুরান, সিরাত ও হাদিসের বর্ণনায় যা আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো, মুহাম্মদ বিন আবদুল্লাহ তাঁর ভক্তদের ব্যক্তিদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মুহাম্মদ "তাঁর পেশায়" জগতের সবচেয়ে সফলকাম (5805955091) ব্যক্তিদের একজন। প্রচারক “তাঁর ভক্তদের ব্যবহার করে' তাঁর নিজের জীবিকার একটা ব্যবস্থা করতে পারেন। মুহাম্মদ তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছিলেন। ২৯৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।