- অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক। »»» বানু আসলাম গোত্রটি ছিলো বানু খোজা গোত্রেরই এক অংশ, যারা মুহাম্মদের সাথে জোটবদ্ধ ছিলেন (বিস্তারিত: 'হুদাইবিয়া সন্ধি: চুক্তি ভঙ্গ -পাঁচ [পর্ব- ১২৯]); তাদের এলাকা ছিল মদিনা ও মন্কার পশ্চিম অঞ্চলে [5]। মুহাম্মদ ইবনে ইশাক, আল- তাবারী ও আল-ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে, খায়বার যুদ্ধের প্রাক্কালে বানু আসলাম গোত্রের অন্তর্ভূক্ত বানু সাহম গোত্রের লোকেরা আল্লাহর নবীর কাছে এসে তাদের দুরবস্থার কথা জানায় ও তাঁকে অভিযোগ করে এই বলে যে, প্রায় অনাহারে-অর্ধাহারে জীবন অতিবাহিত করছে ও সম্পূর্ণরূপে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে। তাদের এই দুরবস্থার কথা শুনে মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করেন এই বলে যে, আল্লাহ যেন তাদেরকে খায়বারের সবচেয়ে খাদ্য ও সম্পদশালী দুর্গটি দখলের ব্যবস্থা করে তার ভেতরের সমস্ত খাদ্য ও সম্পদ লুষ্ঠন কারার তৌফিক দান করেন! আদি উৎসের বিশিষ্ট মুসলিম এঁতিহাসিকদেরই বর্ণনায় যা আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো - খায়বারের জনপদবাসী মুহাম্মদ ও তাঁর অনুসারীদের ওপর আক্রমণ করতে আসেননি । তাঁরা নিরপরাধ । আক্রমণকারী মুহাম্মাদ ও তাঁর অনুসারীরা (বিস্তারিত: পর্ব- ১৩০)। মুহাম্মদ তাঁর হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণকারী অনুসারীদের অত্যন্ত হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণ ও তাঁর নবী-গৌরব ও নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে তাঁর এ অনুসারীদের যে "লুটের মাল-এর ওয়াদা করেছিলেন (বিস্তারিত: পর্ব- ১২৪)”, তারই পূর্ণতা প্রদানের প্রয়োজনে খায়বারের এই নিরপরাধ সম্পদশালী ইহুদি জনগণের ওপর মুহাম্মদের এই আগ্রাসী আক্রমণ! ২৯২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।