বানু আসলাম গোত্রের অন্তর্ভূক্ত বানু সাহম গোত্রের লোকেরা আল্লাহর নবীর কাছে আসে ও বলে, "হে আল্লাহর নবী, আল্লাহর কসম নিঃসম্বল (ইবনে হিশাম: '-আল্লাহর নবীর কাছে আসে ও অভিযোগ করে যে, তারা যুদ্ধ করেছে, কিন্তু কোনো কিছুই অর্জন করতে পারেনি')।" কিন্তু তারা দেখে যে, আল্লাহর নবীর কাছে এমন কিছু নেই, যা তিনি তাদের দিতে পারেন। তাই আল্লাহর নবী বলেন, "হে আল্লাহ, তাদের অবস্থা তুমি জানো - তাদের কোনো শক্তি নেই ও আমার কাছে এমন কিছু নেই, যা আমি তাদেরকে দিতে পারি। খায়বারে এমন একটি যেখানে আছে প্রচুর পরিমাণ খাদ্য ও চর্বিযুক্ত মাংস।" পরদিন সকালে আল্লাহ তাদের [বিজয়ের] জন্য যা উন্মুক্ত করে, তা হলো -আল-সাব বিন মুয়াধ দুর্গ। খায়বারে এমন কোনো দুর্গ ছিল না, যেখানে এর চেয়ে অধিক পরিমাণ খাদ্য ও চর্বিযুক্ত মাংস মজুত ছিলো ।” আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খিষ্টাব্দ) বিস্তারিত বর্ণনা: 3] 'আল-সাব বিন মুয়াধ দুর্গটি ছিল আল-নাটায়। ইহুদিদের এই দুর্গে ছিলো খাদ্য, মাংস, গবাদিপশু ও সাজসরঞ্জাম। এর ভেতরে ছিল পাঁচ শত সৈন্য । লোকেরা (মুসলমান) দিনের পর দিন যুদ্ধাবস্থায় অবস্থান করে, কিন্তু একমাত্র যে-খাবারটি তারা খেতে পায়, তা হলো 'আল-আলাফ'। [4] মুয়ান্তিব আল-আসলামি হইতে বর্ণিত: আমরা আল-আসলাম গোত্রের জনগণ, যখন আমরা খায়বারে পৌঁছাই, তখন ছিলাম নিঃস্ব। আমরা দশ দিন যাবৎ নাটার দুর্গগুলোর কাছে থেকেছি, কিন্তু আমরা তেমন কোনো খাবার খেতে পাইনি । আসলাম গোত্রের লোকেরা আসমা বিন হারিথা-কে ডেকে আনে ও বলে, "আল্লাহর নবী মুহাম্মদের কাছে যাও ও তাঁকে বলো যে, আসলাম-এর ২৯০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।