Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

করেননি; কিন্তু মুহাম্মদ যখন তাঁর ধর্মপ্রচারের নামে কুরাইশদের পূজনীয় দেব-দেবী, কৃষ্টি-সভ্যতা ও পূর্ব-পুরুষদের অসম্মান করা শুরু করেন, তখন কুরাইশরা মুহাম্মদকে বারংবার এহেন গর্ত কর্ম থেকে বিরত হওয়ার আহ্বান জানান, কিন্তু মুহাম্মদ তাঁদের কথায় কোনোই কর্ণপাত করেন না। তিনি তাঁর “আল্লাহর নামে (ওহি মারফত)” কুরাইশদের দেব-দেবী ও পূর্ব-পুরুষদের তুচ্ছ- তাচ্ছিল্য, অসম্মান, শাপ-অভিশাপ, পরোক্ষ হুমকি শাসানী ও ভীতি প্রদর্শন পুরোদমে চালিয়ে যান। মুহাম্মদের নিজ গোত্র হাশেমী বংশের গোত্রপ্রধান ছিলেন তাঁর চাচা আবু তালিব, তিনি ছিলেন মক্কার কুরাইশদের সকল সম্মানিত গোত্র প্রধানদের একজন। মুহাম্মদের এই সকল আক্রমণাত্মক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সংক্ষুব্ধ কুরাইশরা এই “হাশেমী গোত্রপ্রধান ও মুহাম্মদের অভিভাবকের কাছে অন্ততঃপক্ষে দু'বার সম্মিলিতভাবে দেখা করে মুহাম্মদের এহেন গরিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। আবু তালিব তাঁর ভাতিজা মুহাম্মদকে অনুরোধ করেন যেন মুহাম্মদ কুরাইশদের দেব-দেবী ও পূর্ব-পুরুষদের কোনোরূপ তুচ্ছ-তাচ্ছিল্য, উপহাস ও অসম্মান না করে। মুহাম্মদ তাঁর চাচা আবু তালিবের এই অনুরোধ অগ্রাহ্য করেন। ব্যর্থ আবু তালিব কুরাইশদের তাঁর এই ব্যর্থতার খবর জানিয়ে দেন। তিনি তাঁদেরকে আরও জানিয়ে দেন যে, মুহাম্মদের মতবাদ ও কর্মকাণ্ডে তিনি বিশ্বাস করেন না, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না এবং গোত্রপ্রধান ও অভিভাবক হিসাবে তিনি মুহাম্মদকে যে কোনো আপদে ও বিপদে স্বগোত্রীয় নিরাপত্তা সুবিধা দান করবেন। সেই অবস্থায় একান্ত বাধ্য হয়ে মুহাম্মদের অসহনশীল, তাচ্ছিল্য ও আক্রমণাআ্বক মতবাদের বিরুদ্ধে কুরাইশরা কঠোর জনমত ও প্রতিরোধ গড়ে তোলেন ও তাঁরা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ফলে কুরাইশদের যেসব পরিবারের সদস্য, প্রিয়জন ও ২৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।