ইমাম মুসলিমের (৮২১-৮৭৫ সাল) বর্ণনা: [গা ইমাম মুসলিমের বর্ণনা (সহি মুসলিম: নম্বর-০১৯:৪৪৫০) মুহাম্মদ ইবনে ইশাক, আল- তাবারী ও আল ওয়াকিদির বর্ণনারই অনুরূপ, কিন্তু ঘটনার পূর্ণ বিবরণ সেখানে অনুপস্থিত (পর্ব-১২১)। ইমাম মুসলিমের এই দীর্ঘ হাদিসের বর্ণনা মতে মারহাব-কে খুন করেছিল আলী ইবনে আবুতালিব। তাঁর বর্ণনা মতে, মারহাবের সাথে প্রথমে যুদ্ধ করেছিলেন আমির নামের মুহাম্মদের এক অনুসারী, যিনি ছিলেন এই হাদিস বর্ণনাকারী ইবনে সালামাহ [তার পিতা সালামাহ বিন আল-আকওয়া হইতে(পর্ব: ১১০)] এর আঙ্কল। লড়াইয়ের সময় আমির তার নিজের তরবারির আঘাতেই গুরুতর আহত হন ও মৃত্যুবরণ করেন। এই ঘটনায় মুহাম্মদের কিছু অনুসারী যখন বলাবলি শুরু করে যে, আমির জিহাদে অংশগ্রহণ করলেও যেহেতু সে নিজেই নিজের জীবন নাশ করেছে, তাই সে তার যাবতীয় কর্মের সুফল থেকে বঞ্চিত হবে। জবাবে মুহাম্মদ তাঁর অনুসারীদের নিশ্চিত করেন যে আমিরের জন্য অপেক্ষা করছে "দ্বিগুণ পুরক্কার!" এই দীর্ঘ হাদিসে আর যে-তথ্যটি আমরা জানতে পারি, তা হলো, হুদাইবিয়া সন্ধি (পর্ব: ১১১-১২৯) শেষে মদিনায় প্রত্যাবর্তন করার "মাত্র তিন দিন পর" মুহাম্মদ তাঁর হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণকারী অনুসারীদের সঙ্গে নিয়ে খায়বারের জনপদের ওপর আগ্রাসী হামলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ৯» ইসলামের ইতিহাস পড়ার সময় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বদাই মনে রাখা অত্যন্ত প্রয়োজন, তা হলো, "ইসলামের যাবতীয় ইতিহাস একপেশে ও পক্ষপাতদুষ্ট (পর্ব:৪৪)1" এই ইতিহাসগুলো পড়ার সময় অতিরিক্ত সজাগ ও অনুসন্ধিৎসু না হলে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত যাচাই না করলে যে কোনো ব্যক্তিই বিভ্রান্ত হতে বাধ্য! ২৮০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।