Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

|. ইতি গোত্র ও জনপদের ওপর মুহাম্মদ ও তাঁর অনুসারীদের আরও চোদ্দটি অতর্কিত আগ্রাসী হামলা, খুন, জখম, লুণ্ঠন ও মুক্ত মানুষকে ধরে নিয়ে এসে দাস ও যৌনদাসী করণ এবং উম্মে কিরফা-র পাশবিক হত্যাকাণ্ডের ইতিহাস সম্বন্ধে স্বচ্ছ ধারণা না থাকলে হুদাইবিয়া সন্ধির কারণ ও বাস্তবতা অনুধাবন সম্ভব নয়। তাই উৎসাহী পাঠকদের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, ইসলাম-বিশ্বাসী অসংখ্য পণ্তিত ও অপগ্তিতদের "সুবিধাজনক উদ্ধৃতিযুক্ত' ভাষণ ও রচনায় বিভ্রান্ত হতে না চাইলে, তাঁরা যেন ন্যুনতম পক্ষে পূর্ববর্তী ঘটনা-প্রবাহের অতি সংক্ষেপ সারাংশ ও পর্যালোচনা সম্বলিত নিম্নবর্ণিত এই পর্বগুলোর দিকে আর একবার চোখ বুলিয়ে নেন: তথাকথিত নবুয়ত প্রাপ্তির সময় থেকে বদর যুদ্ধ পর্যন্ত ঘটনা: পর্ব: ৪১-৪৩ হিজরতের সময় থেকে ওনুদ যুদ্ধ পর্যন্ত ঘটনা: পর্ব: ৬৯ নবুয়ত প্রান্তির সময় থেকে বনি কুরাইজা গণহত্যা পর্যন্ত ঘটনা: পর্ব- ৮৬ ও ৯৪ বনি কুরাইজা গণহত্যার সময় থেকে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত ঘটনা: পর্ব- ১০১ ও ১০৯ অত্যন্ত সংক্ষেপে, মুহাম্মদের নবুয়ত প্রাপ্তির সময় সময় থেকে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত ইসলামের ইতিহাসের দিকে আর একবার নজর দেয়া যাক: নবুয়ত পরবর্তী মুহাম্মদের মক্কার নবী জীবনের কর্মকাণ্ডের ইতিহাস: ৬১০ হিষ্টাব্দের কোনো এক সময়ে হেরা পর্বতের গুহার ভেতর জিবরাইল ফেরেশতা মারফত মুহাম্মদের তথাকথিত নবুয়ত প্রাপ্তির ঘটনাটি ঘটে। এরপর প্রায় তিন বছর মুহাম্মদ তাঁর মতবাদ প্রচার করেন গোপনে, তারপর প্রকাশ্যে। মুহাম্মদ যখন প্রকাশ্যে তাঁর মতবাদ প্রচার শুরু করেন, কোনো কুরাইশই তাঁর প্রচারে কোনোরূপ বাধা প্রদান ২৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।