অতঃপর আমির বের হয়ে আসে, সে ছিল এক লঙ্কা মানুষ। যখন আমির আবির্ভূত হয়, আল্লাহর নবী বলেন, "তোমরা কি মনে করো যে, সে পাঁচ হাত লম্বা?" সে দন্ৰযুদ্ধের আহ্বান করে, তার তলোয়ার উচিয়ে আস্ফালন করে। সে যে বর্ম আবরণটি পরিধান করেছিল, তা ছিল লৌহ আবৃত। সে চিৎকার করে বলে, "কে আমার সঙ্গে প্রতিদ্বন্দিতা করবে?" লোকজন তার কাছ থেকে পিছু হটে। আলী তার কাছে এগিয়ে যায় ও তাকে আঘাত করে। কিন্তু তার কোন কিছুই কাজে আসে না যতক্ষণে না সে তার দুই পায়ে আঘাত হানে । অতঃপর সে পড়ে যায়, আলী তাকে সাবাড় করে ও তার অস্ত্র নিয়ে নেয়। লোককে হত্যা করা হয়েছিল - কিন্তু যাদের নাম উল্লেখ করা হয়েছে, তা করা হয়েছে এই কারণে যে, তারা ছিলো তাদের মধ্যে সাহসী। এই লোকদের সবাই ছিলো নাইম দুর্গের ভিতরে । - অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক। আল-তাবারীর (৮৩৯-৯২৩ সাল) অতিরিক্ত বর্ণনা: [5] ইবনে বাশার * মুহাম্মদ বিন জাফর « আউফ (বিন আবি জামিলাহ আল-আরাবী [৬৭৮- ৭৬৩ সাল]) « মেইখুন (আবু আবদুল্লাহ) « আবদুল্লাহ বিন বুরায়েদা (৬৩৭-৭৩৩ সাল) « বুরায়েদা বিন আল-আসলামী (মৃত্যু: ৬৭৯-৬৮৪ সাল) হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে; এবং আবু কুরায়েব « ইউনুস বিন বুকায়ের [মৃত্যু ৮১৫ সাল) « আল-মুসায়েব বিন মুসলিম আল-আউদি « আবদুল্লাহ বিন বুরায়েদা « তার পিতা (বুরায়েদা বিন আল- হুসায়েব) হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে: আল-তাবারী আমাদের জানিয়েছেন যে, মারহাব-কে হত্যা করেছিল আলী ইবনে আবু- তালিব। ২৭৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।