Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াকুব-এর পিতা হইতে » মুজামমি বিন ইয়াকুব আমাকে জানিয়েছে। তারা সবাই আমাকে যা বলেছে, তা হলো, মারহাব-কে হত্যা করেছিলো মুহাম্মদ বিন মাসলামা। তারা বলেছে: উসায়ের আবির্ভূত হয়। সে ছিল এক শক্তিশালী মানুষ, যদিও সে ছিল খাটো; অতঃপর সে চিৎকার শুরু করে, "এমনকি কেউ আছে, যে দন্দযুদ্ধ করবে?" মুহাম্মদ বিন মাসলামা তার কাছে আসে ও তারা একে অপরকে ঘাত- প্রতিঘাত করে, অতঃপর মুহাম্মদ বিন মাসলামা তাকে হত্যা করে। তারপর ইয়াসির বের হয়ে আসে। সে ছিল অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিদের একজন। মুসলমানদের ঠেকিয়ে রাখার জন্য তার কাছে ছিল এক বল্পম। আলী অগ্রসর হয়ে তার কাছে আসে, আল যুবায়ের তাকে বলে, "তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ এই যে, তাকে তুমি আমার হাতে ছেড়ে দাও।" আলী তা-ই করে। ইয়াসির তার বল্লপম নিয়ে অগ্রসর হয় ও তার দ্বারা লোকদের তাড়িয়ে দেয়। আল-যুবায়ের তার সাথে ছন্দযুদ্ধ করে। সাফিয়া বলে, "হে আল্লাহর নবী, আমি বিষগ্র। হে আল্লাহর নবী, আমার সন্তানকে হত্যা করা হবে।" তিনি বলেন, "বরং তোমার ছেলেই তাকে হত্যা করবে ।" তারা একে অপরের সাথে যুদ্ধ করে ও আল-যুবায়ের তাকে হত্যা করে। আল্লাহর নবী তাকে বলেছিলেন, "তোমার আঙ্কল ও আন্টি যেন হয় তোমার মুক্তিপণের মাধ্যম।" অতঃপর তিনি যোগ করেন, "প্রত্যেক নবীরই শিষ্য থাকে, আল-যুবায়ের হলো আমার শিষ্য ও সে আমার ফুপুর ছেলে [পর্ব: ১২।" আমাদের স্বাগত জানিয়েছে ও অসুবিধা লাঘব করেছে।" ২৭৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।