আল্লাহর নবী বলেন, "কে এই লোকটির সঙ্গে মোকাবেলা করবে?" মুহাম্মদ বিন মাসলামা বলে যে, সে তা করবে, কারণ গতকাল যে-লোকটি তার ভাইকে হত্যা করেছে [পর্ব-১৩১], তার প্রতিশোধ নিতে সে অঙ্গীকারবদ্ধ। আল্লাহর নবী তাকে যেতে বলেন ও তার সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তারা একে অপরের দিকে এগিয়ে যায়, তাদের মাঝখানে ছিল এক পুরানো গাছ ও তার নরম ডাল-পালা, যার আড়ালে তারা আত্মগোপন করা শুরু করে। তারা একে অন্যের কাছে থেকে নিজেকে আড়াল করে। যখনই একজন গাছের আড়ালে লুকায়, মুখোমুখি অবস্থান নেয়। ডাল-পালা শূন্য গাছটি এমনভাবে অবশিষ্ট থাকে, যেন মনে হয়, এটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এক মানুষ । মারহাব আক্রমণ ও আঘাত করে মুহাম্মদ বিন মাসলামা-কে। সে তার তরবারির তীব্র আঘাতটি ঢাল দিয়ে প্রতিহত করে ও অবিচল থাকে । অতঃপর মুহাম্মদ হত্যা করে মারহাব-কে। মারহাব নিহত হবার পর তার ভাই ইয়াসির দন্দ-যুদ্ধের আহ্বান নিয়ে বের হয়ে আসে। [সিরাতে: 'কবিতা'] হিশাম বিন উরওয়া [০. ৬৮০-৭৬৩ হিষ্টাব্দ] হইতে বর্ণিত: আল-যুবায়ের বিন আল- আওয়াম [পর্ব: ১২৪] ইয়াসির-এর সাথে যুদ্ধের জন্য এগিয়ে আসে। তার মা সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব [মুহাম্মদের ফুপু: পর্ব-১২] বলে, "হে আল্লাহ্র নবী, সেকি আমার পুত্রকে হত্যা করবে?" তিনি জবাবে বলেন, "না, যদি আল্লাহ চায়, তোমার ছেলে তাকে হত্যা করবে।" অতঃপর, আল-যুবায়ের অগ্রসর হয়। যখন এই দুইজন একে অপরের সম্মুখীন হয়, আল-যুবায়ের হত্যা করে ইয়াসির-কে। হিশাম বিন উরওয়া আমাকে বলেছেন যে, আল-যুবায়ের কে যখন বলা হয়েছিল, "আল্লাহর কসম, এ দিন ২৭৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।