ধারাবাহিক ঘটনাপরম্পরায় পূর্ববর্তী ঘটনাপ্রবাহের পরিণাম (00155001606) পরবর্তী ঘটনা প্রবাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে । ঘটনাপরম্পরার এই ধারাবাহিকতাকে উপেক্ষা করে কোনো বিশেষ সময়ের ইতিহাসের স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব নয়; বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ । সে কারণেই মুহাম্মদের তথাকথিত নবুয়ত পরবর্তী সময় থেকে হিজরত পূর্ববর্তী সময়ে মুহাম্মদের বাণী পের্ব: ২৬) ও কর্মকাণ্ডের পুজ্যানুপুঙ্খ বিশ্লেষণ ব্যতিরেকে হিজরত, নাখলা ও নাখলা-পূর্ববর্তী অভিযানের কারণ ও পর্যালোচনা সম্ভব নয়; নাখলা ও নাখলা পূর্ববর্তী অভিযানে মুহাম্মদ ও তাঁর অনুসারীদের আগ্রাসী নৃশংস কর্মকাণ্ডের পুঙ্থানুপুভথ বিশ্লেষণ ব্যতিরেকে বদর যুদ্ধের কারণ ও পর্যালোচনা সম্ভব নয় এবং বদর যুদ্ধের ফলাফল ও বদর যুদ্ধ পরবর্তী সময় থেকে ওহুদ যুদ্ধ পূর্ববর্তী সময়ে মুহাম্মাদ ও তাঁর অনুসারীদের নৃশংস কর্মকাণ্ডের পুঙ্থানুপুভথ বিশ্লেষণ ব্যতিরেকে ওহদ যুদ্ধের কারণ ও পর্যালোচনা অসম্ভব। নাখলা ও নাখলা পূর্ববর্তী অভিযানের (পর্ব: ২৮-২৯) পরিণাম হলো বদর যুদ্ধ (পর্ব: ৩০-৪৩), আর এই যুদ্ধে কুরাইশদের প্রতি মুহাম্মদ ও তাঁর অনুসারীদের পাশবিক নৃশংসতার পরিণাম হলো ওনুদ যুদ্ধ (পর্ব: ৫৪-৭১); একই ভাবে, ওহুদ যুদ্ধের ফলাফল ও ওহুদ যুদ্ধ পরবর্তী সময়ের ঘটনাপরম্পরার পুঙ্খানুপুজ্ঘ বিশ্লেষণ ব্যতিরেকে বনি নাদির গোত্র উচ্ছেদের কারণ ও পর্যালোচনা সম্ভব নয়। বনি নাদির (ও বনি কেউনুকা) গোত্র উচ্ছেদ ও কুরাইশসহ অন্যান্য অবিশ্বাসী গোত্রের ওপর মুহাম্মদ ও তাঁর অনুসারীদের আগ্রাসী কর্মকান্ডের (পর্ব: ৫২-৭৫) পরিণাম হলো খন্দক যুদ্ধ (পর্ব: ৭৭- ৮৬); ইসলামের ইতিহাসের এই একই ধারাবাহিকতার অংশ হিসাবে খন্দক যুদ্ধ পরিস্থিতি ও এই যুদ্ধের ফলাফল বিশ্লেষণ ব্যতিরেকে বনি কুরাইজা গণহত্যার কারণ ও তার পর্যালোচনা অসম্ভব (পর্ব- ৯৪)। অনুরূপভাবে, হুদাইবিয়া সন্ধি সম্বন্ধে স্বচ্ছ ধারণা পেতে হলে মুহাম্মদের নবুয়ত পরবর্তী সময় থেকে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত ইসলামের ইতিহাসের সম্যক ধারণা থাকা আবশ্যক । ২৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।