Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“মৃত্যুভয়ে ভীত হয়ে যে-কাজটি কোনো ব্যক্তি নিজে করতে পারে না কিন্তু 'অজুহাত হাজির করে", সেই একই কাজটি করার জন্য অন্য একজনকে সুপারিশ করে - সেই ব্যক্তিটিকে কি 'সাহসী যোদ্ধা' হিসাবে মূল্যায়ন করা যায়?” ৪) মুহাম্মদের নেতৃত্বে 'বানু আল-মুসতালিক' অভিযানকালে মুহাজির ও আনসাররা কোন্দলে লিপ্ত হয় ও সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মদিনার আল-খাযরাজ গোত্র-নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সালুল রোষান্বিত হয়ে “এক উক্তি করেছেন” বার্তাটি যে-পরামর্শটি দিয়েছিলেন, তা হলো: “আববাদ বিন বিশার-কে হুকুম করুন যেন সে তাকে খুন করে।" - যার বিস্তারিত আলোচনা "মুমিন বনাম মুনাফিক-বিভাজনের শুরু (পর্ব: ৯৮) ও "আবদুল্লাহ বিন উবাই পুত্রের আর্জি (পর্ব: ৯৯) পর্বে করা হয়েছে। প্রশ্ন হলো: "খবরের সত্যতা যাচাই ছাড়াই যে-ব্যক্তি কোনো মানুষকে খুন করার সুপারিশ করতে পারে, সেই ব্যক্তিকে কি কখনো মহান ও বিবেকবান হিসাবে আখ্যায়িত করা যায়? বা বিবেচনাও কি করা যায়?" ওহুদ যুদ্ধের প্রাক্কালে আহত মুহাম্মদকে যুদ্ধের ময়দানে তক হে সাদ পালিয়ে গিয়েছিলেন, তাদের একজন ছিলেন উমর ইবনে খাত্তাব - যার বিস্তারিত আলোচনা 'নিহত মুহাম্মাদ (পর্ব: ৬২) ও 'নবী গৌরব ধুলিসাৎ! (পর্ব: ৬৯)' পর্বে করা হয়েছে। প্রশ্ন হলো: "নিজ নেতাকে অসহায় অবস্থায় শত্রু কবলে ফেলে রেখে যে-ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, তাকে কি অসীম সাহসী যোদ্ধা ও নেতার প্রতি সুগভীর ভালবাসার অধিকারী ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা যায়?" ২৬০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।