এক এঁতিহাসিক সন্ধিপত্র স্বাক্ষরিত হয়, ইসলামের ইতিহাসে যা "হুদাইবিয়া সন্ধি চুক্তি)" নামে বিখ্যাত। মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮) বর্ণনা: [1] [2] [3] 'অতঃপর [বানু আল-মুসতালিক হামলা] আল্লাহর নবী রমজান ও শওয়াল মাস মদিনায় অবস্থান করেন এবং জিলকদ মাসে যুদ্ধ করার অভিপ্রায় না নিয়ে ওমরা-হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তাঁর সাথে যোগ দেয়ার জন্য অন্যান্য আরব গোত্র ও প্রতিবেশী বেদুইনদের আহ্বান জানান এই ভয়ে যে, হয়তো কুরাইশরা তাঁর সশস্ত্র বিরোধিতা করবে অথবা তাঁর কাবা-শরীফ দর্শন প্রতিরোধ করবে; তারা আসলে তাইই করেছিল। বহু আরব গোত্র তাঁর সাথে যোগদানে বিরত থাকে ও তিনি মুহাজির ও আনসার এবং তাঁর সাথে যুক্ত কিছু আরব গোত্রদের নিয়ে যাত্রা শুরু করেন। তিনি কুরবানির জন্য পশুদের সঙ্গে নেন ও তীর্থযাত্রীর পোশাক পরিধান করেন, যাতে সকলেই জানতে পারে যে যুদ্ধ করা তাঁর উদ্দেশ্য নয়, তাঁর উদ্দেশ্য হলো কাবা-শরীফ দর্শন ও তার শ্রদ্ধা করা। মুহাম্মদ বিন মুসলিম বিন শিহাব আল-যুহরি হইতে « উরওয়া বিন আল-যুবাইয়ের হইতে « মিসওয়ার বিন মাখরামা ও মারওয়ান বিন আল-হাকাম আমাকে [মুহাম্মদ ইবনে ইশাক] জানিয়েছেন: আল্লাহর নবী হুদাইবিয়া সন্ধি-বর্ষে (০৫1 ০ 91-70095019) শান্তির উদ্দেশ্য কাবা- শরীফ দর্শন অভিপ্রায়ে গমন করেন, তিনি ৭০ টি উট কুরবানির জন্য সঙ্গে নেন। তাঁর সঙ্গে ছিল ৭০০ অনুসারী, যাতে একটি উট ১০ জন লোকের ভাগে পরে। আমি আরও যা শুনেছি তা হলো যাবির বিন আবদুল্লাহ বলতেন যে, "হুদাইবিয়া যাত্রায় আমরা ছিলাম ১৪০০ লোক ।"" - অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক] »» মহাকালের পরিক্রমায় এক নিদিষ্ট স্থান ও সময়ের ইতিহাস হলো সেই নির্দিষ্ট স্থান ও কালের পারিপার্থিক অসংখ্য ধারাবাহিক ঘটনাপরম্পরা ও কর্মকাণ্ডের সমষ্টি। এই ৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।