'বুরায়েডা বিন সুফিয়ান বিন ফারওয়া আল-আসলামি « তার পিতা সুফিয়ান এর কাছ থেকে প্রাপ্ত হয়ে « সালামা বিন আমর বিন আল-আকওয়া হইতে উদ্ধাত তথ্যের ভিত্তিতে আমাকে বলেছেন: আল্লাহর নবী আবু বকর-কে তাঁর ঝাণ্ডাসহ ("সেটি ছিল সাদা রং এর' [4) খায়বারের এক দুর্গের লোকজনদের ওপর আক্রমণ করার জন্য পাঠান। তিনি যুদ্ধ করেন কিন্তু ক্ষয়ক্ষতির বশবর্তী হয়ে তা জয় না করেই প্রত্যাবর্তন করেন। পরদিন সকালে তিনি উমর-কে পাঠান, অতঃপর সেই একই ঘটনাটি ঘটে। আল্লাহর নবী বলেন, "আগামীকাল আমি এই ঝাণ্ডাটি এমন এক ব্যক্তিকে দেব, যে আল্লাহ ও তার রসুলকে ভালবাসে। তার বদৌলতে আল্লাহ আমাদের বিজয়ী করবে; সে পলায়নপর ব্যক্তি নয়। অতঃপর তিনি ডেকে পাঠান আলী-কে, তখন সে ছিল চোখের অসুখে আক্রান্ত ; তিনি তার চোখে পুত নিক্ষেপ করেন ও বলেন, "এই ঝাগুটি নাও ও রওনা হও, যতক্ষণ না আল্লাহ তোমার মাধ্যমে আমাদেরকে বিজয়ী করে ।" আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খিিষ্টাব্দ) বর্ণনা: 'নাইম দুর্গের সংখ্যা ছিল অনেক। আল্লাহর নবীর অনুসারীরা নবীকে রক্ষা করে। তখন আল্লাহর নবী দুটি বর্ম আবরণ, মস্তকাবরণ ও হেলমেট পরিহিত অবস্থায় আল-যারিব নামের এক ঘোড়ার পিঠে বসেছিলেন । তাঁর হাতে ছিল বল্পম ও ঢাল। তাঁর অনুসারীরা তাঁকে ঘিরে রেখেছিলেন। তিনি যুদ্ধের ঝাণ্ডাটি মুহাজিরদের একজনকে দেন, কিন্তু সে কোনোকিছু অর্জন না করেই ফিরে আসে । অতঃপর তিনি ঝাপ্তাটি অন্য একজনকে দেন, কিন্তু সেও কোনোকিছু অর্জন না করেই ফিরে আসে। অতঃপর আল্লার নবী ঝাণ্ডাটি আনসারদের একজনকে দেন, সে রওনা হয় ও কোনোকিছু অর্জন না করেই প্রত্যাবর্তন করে। --- আল্লাহর নবী বলেন, "আগামীকাল আমি এই ঝাপ্তটি এমন একজন লোককে দেবো, ২৫৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।