১৩১: খায়বার যুদ্ধ-২: “হত্যা করো! হত্যা করো!” ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত পাঁচ "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণকারী অনুসারীদের সঙ্গে নিয়ে খায়বারে অবস্থিত ইহুদি জনপদবাসীদের ওপর আক্রমণের উদ্দেশ্যে কীভাবে মদিনা থেকে রওনা হয়েছিলেন; পথিমধ্যে কোথায় তিনি সাময়িক যাত্রা বিরতি দিয়েছিলেন; দিনের কোন সময়ে তিনি অবিশ্বাসী জনপদের ওপর হামলা চালাতেন; যখন তিনি তাদেরকে আক্রমণ করেছিলেন, তখন তাঁরা কী অবস্থায় ছিলেন; মুহাম্মদ ও তার বাহিনী" বলে চিৎকার করতে করতে নিজেদের প্রাণ রক্ষা ও অন্যান্য লোকদের সাবধান করার জন্য যখন লোকেরা দৌড়ে পালাচ্ছিলেন, তখন "আল্লাহু আকবর! খায়বার ধ্বংস হয়েছে" ঘোষণা দিয়ে মুহাম্মদ তাদেরকে কীভাবে আক্রমণ করেছিলেন - ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। আমরা জেনেছি যে, ঘাতাফান গোত্রের লোকেরা খায়বারের ইহুদিদের সাহায্যের জন্য রওনা হয়ে এক দিনের রাস্তা অগ্রসর হওয়ার পর যে-খবরটি শুনতে পেয়ে ফিরে গিয়েছিলো, তা হলো, তাদের অনুপস্থিতিতে তাদের লোকদের আক্রমণ করা হয়েছে। আল-ওয়াকিদির বিস্তারিত বর্ণনায় আমরা জানতে পরি যে, ঘাতাফান গোত্রের এ লোকেরা যখন তাদের আবাসস্থল হেইফা (79/9)-তে ফিরে যায় ও জানতে পারে যে, এই খবরটি মিথ্যা-গুজব, তখন তাদের দলনেতা ইউয়েনা বিন হিসন (পর্ব: ৭৭) ২৪৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।