Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

করেছিল ।" আনাস-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে » হুমায়েদ » হারুন আমাদের একই রূপ বর্ণনা অবহিত করিয়েছেন। আল্লাহর নবী যখন মদিনা থেকে খায়বার অভিমুখে রওনা হন, তিনি 'ইসর' (মদিনা ও ওয়াদি-উল ফুর-এর মধ্যবর্তী এক পর্বত)-এর রাস্তা দিয়ে গমন করেন ও সেখানে তাঁর জন্য এক মসজিদ নির্মাণ করা হয়; অতঃপর তিনি আল-সাহবা (খায়বার থেকে এক সন্ধ্যার পথ)-এর রাস্তা দিয়ে যান। অতঃপর তিনি তাঁর সৈন্যবাহিনী নিয়ে সামনে অগ্রসর হন ও আল-রাজী নামের এক উপত্যকায় পৌঁছে যাত্রা বিরতি দেন [এই আল-রাজী স্থানটি ও তায়েফের নিকটবর্তী আল-রাজী, যেখানে হিজরি ৪ সালে মুসলমানদের এক ছোট দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, (র্ব-৭২) একই জায়গা নয়]। [€ এই যাত্রা বিরতিটি ছিল খায়বার ও ঘাতাফান গোত্রের লোকদের লোকালয়ের মধ্যবর্তী স্থানে, এই কারণে যে তিনি যেন ঘাতাফান গোত্রের লোকদেরকে খায়বারের লোকদের সাহায্য প্রদানে বাধা প্রদান করতে পারেন; তারা তাদের পক্ষে আল্লাহর নবীর বিরুদ্ধে ছিলেন৷ আমি শুনেছি যে, যখন ঘাতাফান গোত্রের লোকেরা আল্লাহর নবীর আক্রমণের খবর শুনতে পায়, তারা একত্রিত হয়ে তাঁর বিরুদ্ধে ইহুদিদের সাহায্যের জন্য রওনা হয়। কিন্তু এক দিনের রাস্তা অগ্রসর হওয়ার পর তারা তাদের সম্পত্তি ও পরিবার সম্বন্ধে এক গুজব শুনতে পায় ও মনে করে যে, তাদের অনুপস্থিতিতে তাদের লোকদের আক্রমণ করা হয়েছে। তাই তারা আল্লাহর নবীর খায়বার যাবার পথ উন্মুক্ত অবস্থায় রেখে তাদের রাস্তায় ফিরে যায়। আল্লাহর নবী তাদের কাছে গমন করেন এবং একটা একটা করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন ও একে একে তাদের দুর্গগ্তলো দখল করে নেন। প্রথম যে-দুর্গটির পতন হয়, তার নাম হলো নাইম দুর্গ (০ ০ 911); যেখান থেকে নিক্ষিপ্ত এক জাঁতার আঘাতে হয়; অতঃপর পতন হয় বানু আবু আল- ২৩৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।