কী কারণে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছিলেন ও মুহাম্মদের প্রতি আস্থা হারিয়েছিলেন; মুহাম্মাদ তাঁদের এই অত্যন্ত হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণ ও তাঁর হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার কারণে মদিনা প্রত্যাবর্তনের প্রাক্কালে পথিমধ্যেই 'সূরা আল ফাতহ' অবতীর্ণ করার মাধ্যম এই সন্ধিচুক্তিটিকে 'এক সুস্পষ্ট বিজয়' নামে অবিহিত করার পর তাঁর মক্কা-বিজয়ের পূর্ব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের অবিশ্বাসী জনপদের ওপর কমপক্ষে যে আঠারটি হামলার সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত ছিলেন সেই হামলাগুলো কী কী (পর্ব-১২৪); এই সন্ধিচুক্তি সম্পন্ন করার পর মদিনায় প্রত্যাবর্তনের পরেই (পর্ব- ১২৮) ও তার পরবর্তী দুই বছরে কমপক্ষে আরও চারবার কী ধরনের কলাকৌশলের মাধ্যমে মুহাম্মদ এই সন্ধিচুক্তির প্রায় প্রত্যেকটি শর্ত ভঙ্গ করেছিলেন; দশ বছরের শান্তিচুক্তি স্বাক্ষর করার পর কমপক্ষে চারবার নিজেই এর প্রত্যেকটি শর্ত ভঙ্গ করার পর, 'চুক্তিভঙ্গের অভিযোগ' এনে বিনা নোটিশে কুরাইশদের আক্রমণ করা কী কারণে প্রতারণার এক অনন্য দৃষ্টান্ত (পর্ব-১২৯) - ইত্যাদি বিষয়ের বিস্তারিত আলোচনা গত উনিশটি পর্বে করা হয়েছে। হুদাইবিয়া সন্ধিচুক্তির প্রাক্কালে তাঁর যে সমস্ত অনুসারী তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, মুহাম্মদ পথিমধ্যেই তাদেরকে কীভাবে 'আসন্ন বিজয়-পুরস্কার ও লুটের মালের ওয়াদা” প্রদান করেছিলেন (৪৮:১৮-২০) তার বিস্তারিত আলোচনা 'আল- রিযওয়ানের শপথ (পর্ব-১১৭) ও সূরা আল ফাতহ (পর্ব-১২৩)' পর্বে করা হয়েছে। মুহাম্মদ তাঁর এই প্রতিশ্রুতির প্রতি পূর্ণ বিশ্বস্ত ছিলেন। তাই তিনি এই সন্ধিচুক্তি সম্পন্ন করার মাত্র দেড়-দুই মাস পর হিজরি ৭ সালের মহরম মাসে (মে-জুন, ৬২৮ সাল) শুধু তাঁর সঙ্গে হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণকারী ও আল- রিযওয়ানের শপথ গ্রহণকারী অনুসারীদের সঙ্গে নিয়ে মদিনা থেকে ৯৫ মাইল দূরবর্তী মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী, আল-ওয়াকিদি, ইমাম বুখারী প্রমুখ আদি উৎসের প্রায় ২৩৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।