বনি কুরাইজা গণহত্যা ঘটনা-প্রবাহের মতই (পর্ব: ৮৭-৯৫) হুদাইবিয়া সন্ধি পরবর্তী সময়ের প্রতিটি ঘটনাপ্রবাহ পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয়েছে, যাতে উৎসাহী মুক্তচিন্তার পাঠকরা আদি উৎসে বর্ণিত সেই তথ্য-উপাত্তের নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে মুহাম্মদের দাবির সত্য-মিথ্যা যাচাই করতে পারেন। কোনো নির্দিষ্ট ঘটনা বা ঘটনা-সমষ্টি সংঘটিত হওয়ার অবস্থান থেকে স্থান ও সময়ের দূরত্ব যতই বৃদ্ধি পায়, সেই ঘটনার বর্ণনায় বিকৃতির সম্ভাবনা তত প্রকট হয়। বিশেষ করে যখন সেই ঘটনার তথ্য-উপাত্ত প্রচার ও প্রসারের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চরম বাধা-নিষেধ প্রয়োগ করা হয় প্রত্যক্ষ বা পরোক্ষ পুরস্কার ও অনুপ্রেরণা এবং/অথবা শাস্তি বা নিপীড়নের মাধ্যমে । এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বিবেচনায় রেখে এই বইটির মূল অংশের সমস্ত তথ্য-উপান্তের রেফারেসই মূলত ইসলামের ইতিহাসের ্াপ্তিসাধ্য সবচেয়ে আদি উৎসের মুসলিম এতিহাসিকদেরই বর্ণিত ইতিহাস থেকে উদ্ধত করা হয়েছে। আরও সুনির্দিষ্টভাবে বললে যা বলা যেতে পারে, তা হলো, কুরান ও হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যু পরবর্তী ২৯০ বছরের কম সময়ের মধ্যে বিশিষ্ট মুসলিম এতিহাসিকদের লিখিত মুহাম্মদের পূর্ণাঙ্গ জীবনীপ্রন্থ (সিরাত) ও হাদিস গ্রন্থের তথ্য- উপান্তের উদ্ধৃতি, অতঃপর সেই তথ্য-উপান্তের ভিত্তিতে সর্বজনবিদিত মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সে বিষয়ের আলোচনা ও পর্যালোচনা। গোলাপ মাহমুদ মার্চ ০৫, ২০১৭ সাল। ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।