Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে হিংসা-প্রতিহিংসা ও খুনোখুনির সম্পর্ক বিবদমান ছিলো। এই বর্ণনায় যা আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো - লোকেরা, বানু বকর গোত্রের অন্তত বানু আল-হাদরামি গোত্রের মালিক বিন আববাদ নামের এক নিরীহ বাণিজ্য ফেরত মানুষকে খুন ও মালামাল লুষঠনের মাধ্যমে! অতঃপর মুসলমানদের জড়িত হওয়ার ঠিক আগেই এই একই গোত্রের লোকেরা আবারও বানু বকর গোত্রের অন্তর্ভুক্ত আল-আসওয়াদ বিন রাজন আল দিল এর তিন পুত্রকে হত্যা করেছিলেন । শুধু তাইই নয়, এমনকী এই সর্বশেষ ঘটনারও সূত্রপাত করেছিলেন বানু এক লোককে শারীরিক জখমের মাধ্যমে। সুতরাং নিঃসন্দেহে বিবদমান এই দুই গোত্রের আগ্রাসী ও আক্রমণকারী গোত্রটি ছিল বানু খোজা গোত্রের লোকেরা, আর আক্রান্ত ও সংক্ষু্ধ গোত্রটি ছিল বানু বকর গোত্রের লোকেরা । অর্থাৎ আক্রমণকারী গোত্রটির পক্ষে ছিলেন মুহাম্মদ, আর আক্রান্ত গোত্রটির পক্ষে ছিলেন কুরাইশরা । যার সরল অর্থ হলো: "মুহাম্মদ ছিলেন অন্যায়ের পক্ষে, আর কুরাইশরা ছিলেন ন্যায়ের পক্ষে ।" হুদাইবিয়া সন্ধিচুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে এই ঘটনার পূর্ব পর্যন্ত মুহাম্মদ কমপক্ষে যে চারবার হুদাইবিয়া সন্ধিচুক্তির প্রায় প্রত্যেকটি শর্ত ভঙ্গ করেছিলেন, তার সমর্থন যুগিয়েছিলেন। অন্যদিকে ওপরে বর্ণিত বর্ণনায় যা স্পষ্ট তা হলো, কুরাইশ ও বনি বকর গোত্রের সমস্ত লোকেরা এই সংঘর্ষে জড়িত ছিলেন না। আল ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় আমরা আরও জানতে পারি যে, আবু সুফিয়ান সহ অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ এই ঘটনাটি জানার পর ঘটনার সাথে জড়িত কুরাইশদের দোষারোপ করেছিলেন। শুধু তাইই নয়, পরবর্তীতে আবু সুফিয়ান নিজে মদিনায় মুহাম্মদের কাছে গিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন (বিস্তারিত আলোচনা 'মন্কা বিজয়' অধ্যায়ে করা হবে ।) ২২৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।