Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন'। ৯» স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ৬২৮ সালের মার্চ-এপ্রিল মাসে জিলকদ মাসে (মার্চ- এপ্রিল, ৬২৯ সাল) শুধু তাঁর হুদাইবিয়ায় অংশগ্রহণকারী অনুসারীদের সঙ্গে নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। ওমরা পালন করেছিলেন, তার বিস্তারিত আলোচনা "চুক্তি ভঙ্গ দুই (পর্ব: ১২৬)!" পর্বে করা হয়েছে। সেখান থেকে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন জিলহজ মাসে । “অতঃপর তিনি জিলহজ মাসের শেষের দিনগুলো, মহরম, সফর, রবিউল আওয়াল ও রবিউস সানি মাস (জুন ২৯ -আগস্ট ২৬, ৬২৯ সাল) মদিনায় অবস্থান করেন। অতঃপর জুমাদি-উল আওয়াল মাসে (যার শুরু হয়েছিল আগস্ট ২৭, ৬২৯ সাল) তিনি তাঁর অনুসারীদের সিরিয়া অভিযানে পাঠান, মুতা নামক স্থানে এসে যারা চরম দুর্দশার সম্মুখীন হন।” [৪] আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে, মুহাম্মদ মুতা অভিযানে তাঁর অনুসারীদের প্রেরণ করার পরের দুই মাসও মদিনায় অবস্থান করেন। অতঃপর হিংসা ও প্রতিহিংসার সর্বশেষ ঘটনাটি সম্পন্ন হয়। অর্থাৎ, মুহাম্মদ যে-ঘটনাটিকে ইস্যু করে কুরাইশদের বিরুদ্ধে আগ্রাসী মক্কা অভিযান সংঘটিত করেছিলেন, সেই ঘটনাটি ঘটেছিল হুদাইবিয়া সন্ধিচুক্তি সম্পন্ন হওয়ার একুশ মাস পরে। ইসলামে নিবেদিতপ্রাণ আদি উৎসের বিশিষ্ট মুসলিম এ্তিহাসিকদেরই বর্ণনার পুঙ্খানুপুভ্খ বিশ্লেষণে আমরা ইতিমধ্যেই জেনেছি যে, এই একুশ মাস সময়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কমপক্ষে চারবার এই সম্ধিদুক্তির প্রায় প্রত্যেকটি শর্ত ভঙ্গ করেছিলেন, যার বিস্তারিত আলোচনা গত চারটি পর্বে করা হয়েছে (পর্ব; ১২৫-১২৮)। ২২৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।